📰 ই-পেপার
ব্রেকিং
কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব থেকে সরে এল ইউরোপীয় ইউনিয়ন বনভূমি ধ্বংস ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে উত্তাল ইন্দোনেশিয়া, শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদ শিক্ষা দপ্তর বিলুপ্তির পরিকল্পনার মধ্যেই লিন্ডা ম্যাকমোহনের ৪৩ হাজার ডলারের আসবাবপত্র কেনা নিয়ে বিতর্ক সারাহ জে মাসের নতুন উপন্যাসের উন্মাদনায় বইপ্রেমীরা ইসরায়েলের নির্বাচনী অচলাবস্থা: রাজনৈতিক মেরুকরণের স্পষ্ট ইঙ্গিত কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব থেকে সরে এল ইউরোপীয় ইউনিয়ন বনভূমি ধ্বংস ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে উত্তাল ইন্দোনেশিয়া, শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদ শিক্ষা দপ্তর বিলুপ্তির পরিকল্পনার মধ্যেই লিন্ডা ম্যাকমোহনের ৪৩ হাজার ডলারের আসবাবপত্র কেনা নিয়ে বিতর্ক সারাহ জে মাসের নতুন উপন্যাসের উন্মাদনায় বইপ্রেমীরা ইসরায়েলের নির্বাচনী অচলাবস্থা: রাজনৈতিক মেরুকরণের স্পষ্ট ইঙ্গিত
নিউজ, আইন ও অপরাধ, বাংলাদেশ, ব্রেকিং নিউজ

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ, নাঈমুল হাছানের বিদায়

August 25, 2026

Spread the love

মোঃ রবিউল ইসলাম মিনাল, গোদাগাড়ী, রাজশাহী জেলা প্রতিনিধি​​​:


রাজশাহী জেলা পুলিশের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ মামুন অর রশিদ। রোববার (২৩ আগস্ট) বিকেলে বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান তাঁর নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।


​দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপসএ.টি.এম মাইনুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিনসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


​নবযোগদানকৃত পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদ এর পূর্বে ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত ছিলেন। ২৮তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ২০১১ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে কর্মজীবন শুরু করা এই কর্মকর্তা সততা ও পেশাগত দক্ষতার জন্য সুপরিচিত।


​অন্যদিকে, বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান সিআইডির পুলিশ সুপার হিসেবে নতুন কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করেন। তিনি ২০২৫ সালের ২৯ নভেম্বর রাজশাহী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। মেয়াদে অপরাধ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার আসামি গ্রেপ্তার এবং প্রযুক্তিগত সহায়তায় হারানো মোবাইল উদ্ধারে বিশেষ ভূমিকা রেখে তিনি প্রশংসা কুড়ান।

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —