📰 ই-পেপার
ব্রেকিং
জেনিনে অবরুদ্ধ শিক্ষা: স্কুলগামী শিশুদের নিত্যদিনের ঝুঁকিপূর্ণ পথচলা বাবার পরিচয়ের জেরে চাকরিচ্যুতি: ট্রাম্প সমালোচকের মেয়ের পক্ষে মার্কিন আদালতের রায় ফিলিস্তিনের সমর্থনে নতুন কনসার্ট ট্যুরে র‍্যাপার ম্যাকলমোর সার্বিয়ার নতুন সরকার: পশ্চিমা বিশ্বের দিকে ঝোঁকার পথে কি অপেক্ষা করছে বড় চ্যালেঞ্জ? সিরিয়ার একটি অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ জেনিনে অবরুদ্ধ শিক্ষা: স্কুলগামী শিশুদের নিত্যদিনের ঝুঁকিপূর্ণ পথচলা বাবার পরিচয়ের জেরে চাকরিচ্যুতি: ট্রাম্প সমালোচকের মেয়ের পক্ষে মার্কিন আদালতের রায় ফিলিস্তিনের সমর্থনে নতুন কনসার্ট ট্যুরে র‍্যাপার ম্যাকলমোর সার্বিয়ার নতুন সরকার: পশ্চিমা বিশ্বের দিকে ঝোঁকার পথে কি অপেক্ষা করছে বড় চ্যালেঞ্জ? সিরিয়ার একটি অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ
রাজনীতি

সিলেটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে জেলা যুবদলের প্রস্তুতি সভা।

October 23, 2026

Spread the love

মোঃ মিজানুর রহমান, ক্রাইম রিপোর্টার, সিলেট:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী মহাসমারোহে ও সফলভাবে উদযাপনের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা করেছে সিলেট জেলা যুবদল।

গত ২২ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেল ৩টায় সিলেট মহানগর বিএনপির কাজীরবাজার তোপখানাস্থ কার্যালয়ে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

সিলেট জেলা যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত এই সভায় জেলার ১৩টি উপজেলা এবং ৫টি পৌরসভা যুবদলের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ ও প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। সভায় জেলা যুবদলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থেকে আগামী ২৭ অক্টোবরের প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়ন ও সফল করার লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সব সময় দেশ, গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আসন্ন প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে তৃণমূল পর্যায় পর্যন্ত নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সিলেটের প্রতিটি উপজেলা ও পৌরসভায় উদযাপনী কর্মসূচি সফল করতে যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের সুসংগঠিতভাবে কাজ করার আহ্বান জানান দায়িত্বশীল নেতৃবৃন্দ।

উক্ত প্রস্তুতি সভায় জেলা, উপজেলা ও বিভিন্ন পৌর যুবদলের শীর্ষস্থানীয় ও সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —