সিরিয়ার একটি অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ

সিরিয়ার একটি অস্ত্রভাণ্ডারে শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির একটি সামরিক স্থাপনায় এই দুর্ঘটনাটি ঘটে বলে জানা গেছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, এর ফলে আশপাশের এলাকা কেঁপে ওঠে এবং ঘটনাস্থল থেকে আগুনের কুণ্ডলী ও ধোঁয়া আকাশে উড়তে দেখা যায়।
এখন পর্যন্ত এই বিস্ফোরণের কারণ বা এতে হতাহতের কোনো নির্দিষ্ট সংখ্যা জানা যায়নি। কর্তৃপক্ষ ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে। অগ্নিকাণ্ড বা অন্য কোনো যান্ত্রিক ত্রুটির কারণে এই বিস্ফোরণ ঘটেছে কি না, তা খতিয়ে দেখছেন সংশ্লিষ্টরা। পুরো এলাকাটি বর্তমানে নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং আশেপাশের মানুষদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র: আল জাজিরা
