প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
টিটন হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে সুইডেন আসলাম গ্রামীণ ব্যাংকের শতাধিক শাখায় হামলা ও ভাঙচুরের অভিযোগ অধ্যাপক ইউনূসের নোবেল শান্তি পুরস্কারের যোগ্য মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কাকে বেছে নিলেন লেক ওয়ালেসা? ৯৬ বছরের চুক্তিতে ফুটবল বেচতে চেয়েছিলেন ইনফান্তিনো! ইসরায়েলি সামরিক অভিযানে বসবাসের অনুপযোগী হয়ে উঠছে গাজা, সতর্কবার্তা অক্সফামের টিটন হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে সুইডেন আসলাম গ্রামীণ ব্যাংকের শতাধিক শাখায় হামলা ও ভাঙচুরের অভিযোগ অধ্যাপক ইউনূসের নোবেল শান্তি পুরস্কারের যোগ্য মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কাকে বেছে নিলেন লেক ওয়ালেসা? ৯৬ বছরের চুক্তিতে ফুটবল বেচতে চেয়েছিলেন ইনফান্তিনো! ইসরায়েলি সামরিক অভিযানে বসবাসের অনুপযোগী হয়ে উঠছে গাজা, সতর্কবার্তা অক্সফামের
জাতীয়

ডায়াবেটিস সচেতনতায় দেশজুড়ে ফার্মাসিয়া লিমিটেডের বর্ণাঢ্য র‍্যালি

November 15, 2026

Spread the love

ডায়াবেটিস সচেতনতায় দেশজুড়ে ফার্মাসিয়া লিমিটেডের বর্ণাঢ্য র‍্যালি

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে ফার্মাসিয়া লিমিটেড। ডায়াবেটিস প্রতিরোধে জীবনযাত্রায় পরিবর্তন আনার বার্তা ছড়িয়ে দিতে প্রতিষ্ঠানটির সুগার সাবস্টিটিউট ব্র্যান্ড ‘সুইট ড্রপ’-এর সৌজন্যে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এরই অংশ হিসেবে শনিবার সকালে রাজধানী ঢাকায় একটি সচেতনতামূলক র‍্যালির আয়োজন করা হয়।

সকাল ৯টায় জিয়া উদ্যানের সামনে থেকে শুরু হয়ে র‍্যালিটি মানিক মিয়া অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হয়। এই আয়োজনে ফার্মাসিয়া লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা তপন কুমার রায়সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শুধু ঢাকাতেই নয়, ডায়াবেটিস নিয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে দেশের বিভিন্ন বিভাগীয় শহরেও একই ধরনের র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে দেশজুড়ে সুস্থ জীবনযাপনের প্রয়োজনীয়তা তুলে ধরাই ছিল মূল লক্ষ্য।

সূত্র: প্রথম আলো