গ্রামীণ ব্যাংকের শতাধিক শাখায় হামলা ও ভাঙচুরের অভিযোগ অধ্যাপক ইউনূসের

গ্রামীণ ব্যাংকের ওপর লাগাতার হামলার অভিযোগ তুলেছেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তাঁর দাবি, কেবল নভেম্বর মাসেই দেশের বিভিন্ন প্রান্তে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০টি শাখায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলাকারীরা এসব স্থানে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সহিংসতা চালিয়েছে বলে তিনি উল্লেখ করেছেন।
এ ধরনের ন্যক্কারজনক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন অধ্যাপক ইউনূস। পাশাপাশি, তিনি গ্রামীণ ব্যাংকের আন্তর্জাতিক শুভাকাঙ্ক্ষী ও বন্ধুদের এ পরিস্থিতির দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন। হামলার পরিকল্পনাকারী এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এবং সোচ্চার হওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।
সূত্র: প্রথম আলো


