প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
টিটন হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে সুইডেন আসলাম গ্রামীণ ব্যাংকের শতাধিক শাখায় হামলা ও ভাঙচুরের অভিযোগ অধ্যাপক ইউনূসের নোবেল শান্তি পুরস্কারের যোগ্য মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কাকে বেছে নিলেন লেক ওয়ালেসা? ৯৬ বছরের চুক্তিতে ফুটবল বেচতে চেয়েছিলেন ইনফান্তিনো! ইসরায়েলি সামরিক অভিযানে বসবাসের অনুপযোগী হয়ে উঠছে গাজা, সতর্কবার্তা অক্সফামের টিটন হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে সুইডেন আসলাম গ্রামীণ ব্যাংকের শতাধিক শাখায় হামলা ও ভাঙচুরের অভিযোগ অধ্যাপক ইউনূসের নোবেল শান্তি পুরস্কারের যোগ্য মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কাকে বেছে নিলেন লেক ওয়ালেসা? ৯৬ বছরের চুক্তিতে ফুটবল বেচতে চেয়েছিলেন ইনফান্তিনো! ইসরায়েলি সামরিক অভিযানে বসবাসের অনুপযোগী হয়ে উঠছে গাজা, সতর্কবার্তা অক্সফামের
অপরাধ ও দুর্ঘটনা

বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণ: অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

November 15, 2026

Spread the love

বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণ: অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

বগুড়া শহরের নারুলী এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। শনিবার বিকেলে নিখোঁজ হওয়ার পর শিশুটিকে অভিযুক্ত রাহুলের দাদার বাড়ির ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত রাহুল পলাতক রয়েছেন।

ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে রাহুলসহ তিনজনকে আসামি করে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের দাদা ও দাদিকে গ্রেপ্তার করে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে, ঘটনার প্রতিবাদে ও মূল অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক ফাঁসির দাবিতে আজ বিকেলে নারুলী এলাকায় এলাকাবাসী এক মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। স্থানীয় জনপ্রতিনিধিসহ বিশিষ্ট ব্যক্তিরা এতে অংশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। পুলিশ জানিয়েছে, পলাতক অভিযুক্তকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র: প্রথম আলো