প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
টিটন হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে সুইডেন আসলাম গ্রামীণ ব্যাংকের শতাধিক শাখায় হামলা ও ভাঙচুরের অভিযোগ অধ্যাপক ইউনূসের নোবেল শান্তি পুরস্কারের যোগ্য মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কাকে বেছে নিলেন লেক ওয়ালেসা? ৯৬ বছরের চুক্তিতে ফুটবল বেচতে চেয়েছিলেন ইনফান্তিনো! ইসরায়েলি সামরিক অভিযানে বসবাসের অনুপযোগী হয়ে উঠছে গাজা, সতর্কবার্তা অক্সফামের টিটন হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ডে সুইডেন আসলাম গ্রামীণ ব্যাংকের শতাধিক শাখায় হামলা ও ভাঙচুরের অভিযোগ অধ্যাপক ইউনূসের নোবেল শান্তি পুরস্কারের যোগ্য মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কাকে বেছে নিলেন লেক ওয়ালেসা? ৯৬ বছরের চুক্তিতে ফুটবল বেচতে চেয়েছিলেন ইনফান্তিনো! ইসরায়েলি সামরিক অভিযানে বসবাসের অনুপযোগী হয়ে উঠছে গাজা, সতর্কবার্তা অক্সফামের
অর্থনীতি

গ্রামীণ ব্যাংকের শতাধিক শাখায় হামলা ও ভাঙচুরের অভিযোগ অধ্যাপক ইউনূসের

November 23, 2026

Spread the love

গ্রামীণ ব্যাংকের শতাধিক শাখায় হামলা ও ভাঙচুরের অভিযোগ অধ্যাপক ইউনূসের

গ্রামীণ ব্যাংকের ওপর লাগাতার হামলার অভিযোগ তুলেছেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তাঁর দাবি, কেবল নভেম্বর মাসেই দেশের বিভিন্ন প্রান্তে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০টি শাখায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলাকারীরা এসব স্থানে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সহিংসতা চালিয়েছে বলে তিনি উল্লেখ করেছেন।

এ ধরনের ন্যক্কারজনক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন অধ্যাপক ইউনূস। পাশাপাশি, তিনি গ্রামীণ ব্যাংকের আন্তর্জাতিক শুভাকাঙ্ক্ষী ও বন্ধুদের এ পরিস্থিতির দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন। হামলার পরিকল্পনাকারী এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এবং সোচ্চার হওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।

সূত্র: প্রথম আলো