প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
সিলেটে বিএনপির গণমিছিলে গোলাপগঞ্জ পৌর বিএনপির বিশাল শোডাউন ভোটার তথ্যের গোপনীয়তা রক্ষায় মার্কিন বিচার বিভাগের সঙ্গে চুক্তি বাতিল করল আলাস্কা দুর্গাপুরে শহীদ চেয়ারম্যান নূর মোহাম্মদ নূরুর ৪৬তম শাহাদাত বার্ষিকী পালিত দেশে নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে সিলেটে জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল জয়পুরহাট হাসপাতালে কলেজছাত্রীর সঙ্গে কারারক্ষী আটক সিলেটে বিএনপির গণমিছিলে গোলাপগঞ্জ পৌর বিএনপির বিশাল শোডাউন ভোটার তথ্যের গোপনীয়তা রক্ষায় মার্কিন বিচার বিভাগের সঙ্গে চুক্তি বাতিল করল আলাস্কা দুর্গাপুরে শহীদ চেয়ারম্যান নূর মোহাম্মদ নূরুর ৪৬তম শাহাদাত বার্ষিকী পালিত দেশে নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে সিলেটে জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল জয়পুরহাট হাসপাতালে কলেজছাত্রীর সঙ্গে কারারক্ষী আটক
রাজনীতি

সিলেটে বিএনপির গণমিছিলে গোলাপগঞ্জ পৌর বিএনপির বিশাল শোডাউন

November 25, 2026

Spread the love

মোঃ মিজানুর রহমান, সিলেট প্রতিনিধি:

দেশে বিরাজমান নৈরাজ্য এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে সিলেটে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে গোলাপগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নজরুল ইসলামের নেতৃত্বে একটি বিশাল মিছিল যোগ দেয়।

সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচি ও গণমিছিলে গোলাপগঞ্জ থেকে আসা নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যায়। মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে মিলিত হয়।

এ সময় গোলাপগঞ্জ পৌর বিএনপি ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও যুবদল এবং ছাত্রদলের অসংখ্য নেতা-কর্মী কর্মসূচিতে অংশ নেন। উপস্থিত নেতৃবৃন্দ দলের কেন্দ্রঘোষিত যেকোনো কর্মসূচি সফল করতে এবং দেশের বর্তমান পরিস্থিতিতে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।