সিলেটে বিএনপির গণমিছিলে গোলাপগঞ্জ পৌর বিএনপির বিশাল শোডাউন
মোঃ মিজানুর রহমান, সিলেট প্রতিনিধি:
দেশে বিরাজমান নৈরাজ্য এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে সিলেটে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে গোলাপগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নজরুল ইসলামের নেতৃত্বে একটি বিশাল মিছিল যোগ দেয়।
সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচি ও গণমিছিলে গোলাপগঞ্জ থেকে আসা নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যায়। মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে মিলিত হয়।
এ সময় গোলাপগঞ্জ পৌর বিএনপি ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও যুবদল এবং ছাত্রদলের অসংখ্য নেতা-কর্মী কর্মসূচিতে অংশ নেন। উপস্থিত নেতৃবৃন্দ দলের কেন্দ্রঘোষিত যেকোনো কর্মসূচি সফল করতে এবং দেশের বর্তমান পরিস্থিতিতে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।


