📰 ই-পেপার
ব্রেকিং
ইসরায়েলের নির্বাচনে রেকর্ড গড়ে জয়ের পথে আরব দলগুলো রাঙামাটির সাজেকে টানা অবরোধে অচল জনজীবন, সংকট চরমে মার-এ-লাগোয় বিচারক ও তাঁর পরিবারকে নিয়ে কেন ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প? ব্যাংক খাতে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা বন্ধের তাগিদ দিলেন অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ গুলিস্তান-সদরঘাট সড়কে হকার বসলেই কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসকের হুঁশিয়ারি ইসরায়েলের নির্বাচনে রেকর্ড গড়ে জয়ের পথে আরব দলগুলো রাঙামাটির সাজেকে টানা অবরোধে অচল জনজীবন, সংকট চরমে মার-এ-লাগোয় বিচারক ও তাঁর পরিবারকে নিয়ে কেন ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প? ব্যাংক খাতে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা বন্ধের তাগিদ দিলেন অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ গুলিস্তান-সদরঘাট সড়কে হকার বসলেই কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসকের হুঁশিয়ারি
আন্তর্জাতিক

নতুন পরিচয়ে শিক্ষকতার জগতে নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন

October 26, 2026

Spread the love

নতুন পরিচয়ে শিক্ষকতার জগতে নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন

নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন এবার একাডেমিক অঙ্গনে নতুন দায়িত্ব নিতে চলেছেন। অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ে তিনি প্রভাষক ও মেন্টর হিসেবে যোগ দিচ্ছেন। এ বছরের শুরুর দিকে তিনি অস্ট্রেলিয়ায় স্থায়ী হওয়ার পর থেকেই তার নতুন এই কর্মজীবনের সূচনা নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। চলতি মাস থেকেই তিনি বিশ্ববিদ্যালয়ে তার শিক্ষা ও পরামর্শমূলক কার্যক্রম শুরু করবেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আরডার্ন মূলত তাদের পাবলিক হেলথ স্কুলের সঙ্গে যুক্ত থাকবেন। সেখানে তিনি জনস্বাস্থ্য বিষয়ক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার উপায় নিয়ে কাজ করবেন। একই সঙ্গে তার পাঠদানের মূল উপজীব্য হিসেবে থাকবে সহানুভূতিশীল নেতৃত্ব, সামাজিক সংহতি এবং নাগরিক আস্থার গুরুত্ব। এছাড়া অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন, সাম্য এবং মানুষের সামগ্রিক কল্যাণের মতো বিষয়গুলোতেও তিনি শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেবেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —