মার-এ-লাগোয় বিচারক ও তাঁর পরিবারকে নিয়ে কেন ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প?

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে করা গুরুতর অভিযোগের শুনানির পর তাঁর মার-এ-লাগো রিসোর্টে দেওয়া বক্তব্য বেশ আলোচনার জন্ম দিয়েছে। সেই বক্তৃতায় তিনি কেন মামলার দায়িত্বে থাকা বিচারক এবং তাঁর পরিবারের সদস্যদের ব্যক্তিগতভাবে আক্রমণ করলেন, তা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন সিএনএনের রাজনৈতিক বিশ্লেষক ম্যাগি হ্যাবারম্যান।
হ্যাবারম্যানের মতে, ট্রাম্পের এই ধরনের আচরণের পেছনে একটি সুনির্দিষ্ট কৌশল কাজ করছে। বিচারিক প্রক্রিয়ার প্রতি মানুষের আস্থা কমিয়ে দেওয়া এবং আইনি জটিলতাগুলোকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে তুলে ধরাই ছিল তাঁর মূল উদ্দেশ্য। মূলত নিজের অনুসারীদের মনোযোগ ধরে রাখতে এবং আইনি লড়াইকে রাজনৈতিক মঞ্চে রূপান্তর করতেই তিনি বিচারক ও তাঁর পরিবারের ওপর ব্যক্তিগত আক্রমণ শানিয়েছেন বলে মনে করেন এই বিশ্লেষক।
সূত্র: সিএনএন
