হরমুজ প্রণালীতে তেল নিঃসরণ, দুবাই ও আশপাশের সমুদ্রসৈকত বন্ধ ঘোষণা

হরমুজ প্রণালীতে একটি ক্ষতিগ্রস্ত তেলবাহী ট্যাঙ্কার থেকে প্রচুর পরিমাণে অপরিশোধিত তেল সমুদ্রে ছড়িয়ে পড়েছে। এই ভয়াবহ তেল নিঃসরণের ফলে সংযুক্ত আরব আমিরাতের উপকূলীয় এলাকাগুলো মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে। পরিবেশের ক্ষতি এড়াতে এবং জনসাধারণের নিরাপত্তার খাতিরে কর্তৃপক্ষ দেশটির বেশ কিছু জনপ্রিয় সমুদ্রসৈকত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, সমুদ্রে ছড়িয়ে পড়া তেলের আস্তরণ উপকূলের বালুকাময় সৈকতে পৌঁছে যাওয়ায় জরুরি ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমুদ্রসৈকতে জনসমাগম নিষিদ্ধ করার পাশাপাশি দূষণ রোধে এবং পরিবেশ রক্ষায় বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত পর্যটক ও সাধারণ মানুষকে এসব এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সূত্র: আল জাজিরা
