📰 ই-পেপার
ব্রেকিং
জাপানের সঙ্গে বাংলাদেশের ছয় দ্বিপক্ষীয় চুক্তি: দুই প্রকল্পে বড় ঋণ সহায়তা জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ১০০ পাউন্ডের জ্বালানি সহায়তা: আপনার যা জানা প্রয়োজন যশোরে ভেজালমুক্ত গুড় উৎপাদনে অঙ্গীকারবদ্ধ খেজুর চাষিরা রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত মিথেন নির্গমন সংক্রান্ত বাইডেন আমলের কড়াকড়ি নিয়ম বাতিলের ঘোষণা ট্রাম্পের জাপানের সঙ্গে বাংলাদেশের ছয় দ্বিপক্ষীয় চুক্তি: দুই প্রকল্পে বড় ঋণ সহায়তা জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ১০০ পাউন্ডের জ্বালানি সহায়তা: আপনার যা জানা প্রয়োজন যশোরে ভেজালমুক্ত গুড় উৎপাদনে অঙ্গীকারবদ্ধ খেজুর চাষিরা রাজশাহীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত মিথেন নির্গমন সংক্রান্ত বাইডেন আমলের কড়াকড়ি নিয়ম বাতিলের ঘোষণা ট্রাম্পের
রাজনীতি

ডিজিটাল ডেটা সুরক্ষা আইনের কড়াকড়িতে মুখ খুলল সরকারপন্থী সংবাদমাধ্যমও

October 27, 2026

Spread the love

ডিজিটাল ডেটা সুরক্ষা আইনের কড়াকড়িতে মুখ খুলল সরকারপন্থী সংবাদমাধ্যমও

ভারতের কেন্দ্রীয় সরকারের তৈরি ডিজিটাল পারসোনাল ডেটা প্রোটেকশন (ডিপিডিপি) আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ডিজিটাল নিউজ পাবলিশার্স অ্যাসোসিয়েশন (ডিএনপিএ)। সরকারপন্থী হিসেবে পরিচিত সংবাদমাধ্যমগুলোও এই তালিকায় থাকায় বিষয়টি রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। দ্য হিন্দু, টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়া টুডের মতো ২১টি প্রভাবশালী সংবাদমাধ্যমের সংগঠন এই আইনি লড়াইয়ে নেমেছে। তাদের দাবি, আইনের বর্তমান ধারাগুলো বহাল থাকলে স্বাধীন সাংবাদিকতা অসম্ভব হয়ে পড়বে এবং নিউজরুমগুলো কার্যত অকার্যকর হয়ে যাবে। মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এ বিষয়ে কেন্দ্রীয় সরকারকে নোটিশ পাঠিয়েছেন এবং আগামী ১৭ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

সংবাদমাধ্যমের অভিযোগ, এই আইনে অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে বড় বাধা তৈরি করা হয়েছে। কোনো ব্যক্তির বিরুদ্ধে প্রতিবেদন করতে হলে তাঁর কাছ থেকে আগাম অনুমতি নেওয়ার যে বাধ্যবাধকতা রয়েছে, তাতে খবরের বিশ্বাসযোগ্যতা ও গুরুত্ব হারিয়ে যাবে। এছাড়া, সরকারি সংস্থাগুলোর কাছে তথ্য দেওয়ার ক্ষেত্রে সাংবাদিকদের সূত্রের গোপনীয়তা বজায় রাখা কঠিন হয়ে পড়বে, যা দুর্নীতির বিরুদ্ধে খবর প্রকাশকে বাধাগ্রস্ত করবে। সাংবাদিক সংগঠনগুলো স্পষ্ট জানিয়েছে, ব্যক্তিগত গোপনীয়তার অধিকার রক্ষার পাশাপাশি সংবাদমাধ্যমের স্বাধীনতাকামী সুরক্ষার জন্য আইনে নির্দিষ্ট ছাড় দেওয়া প্রয়োজন। সরকারের মৌখিক আশ্বাসে কাজ না হওয়ায় শেষ পর্যন্ত তারা আদালতের হস্তক্ষেপ প্রার্থনা করেছে।

সূত্র: প্রথম আলো

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —