গোদাগাড়ীতে র‍্যাব-৫ এর অভিযান: ১২ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার

Spread the love

রবিউল ইসলাম, নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী জেলার গোদাগাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৫ (র‍্যাব)। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১২ কেজি ৫৮০ গ্রাম গান পাউডার এবং ০২ কেজি ১৪০ গ্রাম কাঁচের গুঁড়া জব্দ করা হয়।

র‍্যাব-৫ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (৩১ মার্চ) রাত ৯:৩০ ঘটিকায় সিপিএসসি, র‍্যাব-৫ এর একটি চৌকশ আভিযানিক দল গোদাগাড়ী থানাধীন বিজয়নগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন একটি ঝোপের আড়ালে পরিত্যক্ত অবস্থায় একটি সাদা প্লাস্টিকের ব্যাগ এবং একটি লাল শপিং ব্যাগ পাওয়া যায়।

উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ব্যাগগুলো তল্লাশি করে নিম্নলিখিত দ্রব্যসমূহ উদ্ধার করা হয়: গান পাউডার: ০১টি স্বচ্ছ পলিথিনে রাখা ১২ কেজি ৫৮০ গ্রাম বিস্ফোরক সদৃশ গান পাউডার। কাঁচের গুঁড়া: ০১টি লাল শপিং ব্যাগে রক্ষিত ০২ কেজি ১৪০ গ্রাম ভাঙা কাঁচের গুঁড়া।

র‍্যাব জানায়, অপরাধমূলক কর্মকাণ্ড ঘটানোর উদ্দেশ্যে দুর্বৃত্তরা এসব সরঞ্জাম সেখানে মজুত করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) মূলে হস্তান্তর করা হয়েছে।

দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং সন্ত্রাসবাদ ও অপরাধ দমনে র‍্যাবের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top