তানোরে র‍্যাবের ঝটিকা অভিযান: প্রাইভেটকারে ফেনসিডিল পাচারকালে ৩ কারবারি গ্রেপ্তার

Spread the love

রবিউল ইসলামঃ রাজশাহীর তানোরে অভিনব কায়দায় প্রাইভেটকারে ফেনসিডিল পাচারকালে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ১২:১০ মিনিটে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের যোগীশো এলাকায় চেকপোস্ট বসিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।

র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি চৌকস অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি প্রাইভেটকারে করে বিপুল পরিমাণ মাদক পাচার হচ্ছে। এর প্রেক্ষিতে মুন্ডুমালা থেকে তানোরগামী পাকা রাস্তার যোগীশো গ্রামস্থ ‘মেসার্স প্রাইম স্টোর’-এর কাছে একটি বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়।

একটি সাদা রঙের প্রাইভেটকারকে সন্দেহজনক মনে হলে র‍্যাব সদস্যরা সেটিকে থামার সংকেত দেন। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ভেতর থেকে অত্যন্ত সুকৌশলে লুকানো অবস্থায় ১৪৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

অভিযানকালে মাদক ছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি প্রাইভেটকার, নগদ ১২,১০০ টাকা, ০৪টি মোবাইল ফোন এবং ০৭টি সিম কার্ড জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত তিন মাদক ব্যবসায়ীই চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা: মোঃ হাসিবুল ইসলাম জনি (৪০), মোঃ মনিরুল ইসলাম (২৫),মোঃ জায়েদ হাসান (২২) গাড়ীচালক।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে যোগসাজশ করে মাদক সংগ্রহ ও বিভিন্ন এলাকায় কেনাবেচা করে আসছিল। জব্দকৃত ফেনসিডিলগুলো তারা বিক্রির উদ্দেশ্যে নিজেদের এলাকায় নিয়ে যাচ্ছিল।

র‍্যাব জানায়, অপরাধ দমনে তাদের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে রাজশাহী জেলার তানোর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top