বগায় লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে নিহত ২

Spread the love

পটুয়াখালী প্রতিনিধিঃ ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে পটুয়াখালীর বগা ইউনিয়নের বামনিকাঠি লঞ্চঘাট সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক নৌ-দুর্ঘটনা ঘটেছে। ‘এমভি প্রিন্স আওলাদ-৭’ লঞ্চের ধাক্কায় তরমুজবাহী একটি ট্রলার ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে এবং ১ জন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে অংশ নেন এবং আহত ব্যক্তিকে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে। নদীপথে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top