রাজশাহীতে প্রবীণ ও শীর্ষ নেতাদের সাথে মহানগর কৃষক দলের ঈদ শুভেচ্ছা বিনিময়

Spread the love

সজল মাহমুদঃ রাজশাহীতে আনন্দঘন পরিবেশে প্রবীণ রাজনীতিবিদ ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন বিনিময় করেছেন রাজশাহী মহানগর কৃষক দলের নেতৃবৃন্দ। এই শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে এক সৌহার্দ্যপূর্ণ আবহ তৈরি হয়েছে।

রাজশাহী মহানগর কৃষক দলের আহ্বায়ক মোঃ শরফুজ্জামান শামীম ও সদস্য সচিব মোঃ আশরাফুল ইসলাম আশরাফের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মহানগরীর শীর্ষ নেতাদের সাথে পর্যায়ক্রমে সাক্ষাৎ করেন। তারা প্রথমে রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোঃ এরশাদ আলী ঈশার সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। প্রবীণ এই জননেতা নেতাকর্মীদের আগামীর পথচলায় ধৈর্য ও নিষ্ঠার সাথে কাজ করার পরামর্শ দেন।

এরপর নেতৃবৃন্দ রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটনের সাথে সাক্ষাৎ করে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় রিটন মহানগরীর উন্নয়নে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সবশেষে তারা মহানগর বিএনপির প্রবীণ রাজনীতিবিদ ও সিনিয়র সহ-সভাপতি মোঃ নজরুল হুদার সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।

শুভেচ্ছা বিনিময়কালে মহানগর কৃষক দলের আহ্বায়ক ও সদস্য সচিব ছাড়াও মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় শরফুজ্জামান শামীম বলেন, রাজশাহীর প্রবীণ ও দক্ষ এই নেতৃবৃন্দ আমাদের পথপ্রদর্শক। তাদের দিকনির্দেশনায় আমরা মহানগর কৃষক দলকে আরও সুসংগঠিত করতে চাই।

সদস্য সচিব আশরাফুল ইসলাম আশরাফ বলেন, ঈদ আমাদের পারস্পরিক ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের শিক্ষা দেয়। আজকের এই মিলনমেলা প্রমাণ করে যে, রাজশাহীর নেতৃত্বে আমরা সুদৃঢ় ও ঐক্যবদ্ধ।

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারের পাশাপাশি আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষের অধিকার আদায়ে এবং রাজশাহীর সামগ্রিক উন্নয়নে এই ঐক্যবদ্ধ ভূমিকা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

পরিশেষে, নেতৃবৃন্দ রাজশাহীবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top