📰 ই-পেপার
ব্রেকিং
রায়হান হত্যায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, কারাদণ্ড দুই পুলিশ কনস্টেবলের বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে প্রাথমিক আলোচনা সম্পন্ন নাগরিক লেন্সের আয়নায় বাংলাদেশের বৈচিত্র্যময় জনজীবন এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন, সময় অপরিবর্তিত সাবেক বিমান কর্মকর্তার রহস্যজনক মৃত্যুতে খুনের অভিযোগ তুললেন বাবা রায়হান হত্যায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, কারাদণ্ড দুই পুলিশ কনস্টেবলের বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে প্রাথমিক আলোচনা সম্পন্ন নাগরিক লেন্সের আয়নায় বাংলাদেশের বৈচিত্র্যময় জনজীবন এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন, সময় অপরিবর্তিত সাবেক বিমান কর্মকর্তার রহস্যজনক মৃত্যুতে খুনের অভিযোগ তুললেন বাবা
নিউজ, বাংলাদেশ

অভয়নগরে পিস্তলসহ তিন দুষ্কৃতকারী আটকমোটরসাইকেলে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

March 6, 2026

Spread the love

বেনাপোল প্রতিনিধি:-
যশোরের অভয়নগর উপজেলায় একটি পিস্তলসহ তিন দুষ্কৃতকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। এ সময় উত্তেজিত জনতা তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শুভরাড়া ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোপীনাথপুর গ্রামের বাসিন্দারা কয়েকদিন ধরে এলাকায় চুরি-ডাকাতির আশঙ্কায় রাতে পাহারা দিচ্ছিলেন। শুক্রবার গভীর রাতে নড়াইলের পেরোলী এলাকা থেকে ধুলগ্রাম হয়ে অভয়নগরের দিকে আসা একটি মোটরসাইকেলে দুই যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে গ্রামবাসী তাদের গতিরোধ করেন। এ সময় স্থানীয়দের সহায়তায় ওই দুই যুবককে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—মো. রিয়াজ সরদার (২৮) ও শাকিল সরদার (২৫)। তারা দুজনই অভয়নগর উপজেলার ধুলগ্রাম গ্রামের বাসিন্দা। পরে তাদের সহযোগী হিসেবে রবিউল মোল্লা (২২) নামের আরও এক যুবককে জনতা আটক করে।

স্থানীয়দের অভিযোগ, গ্রামবাসী তাদের আটক করতে গেলে দুষ্কৃতকারীরা ভয়ভীতি দেখিয়ে অস্ত্র প্রদর্শনের চেষ্টা করে। এতে উত্তেজিত হয়ে জনতা তাদের ধরে গণপিটুনি দেয়। একপর্যায়ে বিক্ষুব্ধ লোকজন তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় আটক ব্যক্তিদের পক্ষে কথা বললে রবিউল মোল্লাকেও মারধর করা হয়।

খবর পেয়ে পুলিশ-এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীর কাছ থেকে আটক তিনজনকে নিজেদের হেফাজতে নেন। পরে আহতদের চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতাল-এ পাঠানো হয়।

পুলিশ জানায়, আটক রিয়াজ সরদারের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল (ম্যাগাজিন ছাড়া) উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —