📰 ই-পেপার
ব্রেকিং
নতুন বাজেটের প্রভাবে আপনার পকেট ও দৈনন্দিন খরচ ইথিওপিয়ার সংঘাত থেকে বাঁচতে কেনিয়ায় আশ্রয় নিল হাজার হাজার মানুষ ডিজিটাল লেনদেনে নতুন অধ্যায়: প্রথম সরকারি ব্যাংক হিসেবে মাস্টারকার্ডের লাইসেন্স পেল কৃষি ব্যাংক বাংলাদেশের পাঁচটি গুরুত্বপূর্ণ খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ৩০ অক্টোবর থেকে শুরু হচ্ছে ‘উল্লাস ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট’ নতুন বাজেটের প্রভাবে আপনার পকেট ও দৈনন্দিন খরচ ইথিওপিয়ার সংঘাত থেকে বাঁচতে কেনিয়ায় আশ্রয় নিল হাজার হাজার মানুষ ডিজিটাল লেনদেনে নতুন অধ্যায়: প্রথম সরকারি ব্যাংক হিসেবে মাস্টারকার্ডের লাইসেন্স পেল কৃষি ব্যাংক বাংলাদেশের পাঁচটি গুরুত্বপূর্ণ খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর ৩০ অক্টোবর থেকে শুরু হচ্ছে ‘উল্লাস ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট’
নিউজ, বাংলাদেশ, ব্রেকিং নিউজ

চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি গ্রামে সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন

March 20, 2026

Spread the love

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার অন্তত চারটি গ্রামের আংশিক মানুষ আজ ঈদ উদযাপন করেছেন।

শুক্রবার (২০ মার্চ) সকালে জামাতের সঙ্গে দুই রাকাত ওয়াজিব নামাজ আদায়ের মধ্য দিয়ে তারা পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেন।

সৌদির সঙ্গে মিল রেখে জেলার শিবগঞ্জ উপজেলার ছিয়াত্তরবিঘি গ্রামে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। গ্রামের একটি আম বাগানে নামাজে ইমামতি করেন মাওলানা ইউসুফ আলী। শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক মুসল্লী ওই জামায়াতে নামাজ আদায় করেন।

এছাড়া শিবগঞ্জ উপজেলার রাধানগর ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের মোমিনটোলা ও বাগানপাড়া এলাকায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক গোলাম মোস্তফা বলেন, চাঁপাইনবাবগঞ্জে বেশ কয়েক বছর ধরেই সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন হচ্ছে। এবারও এ রীতি চালু রয়েছে। তবে গ্রামের সবাই না! আংশিক মানুষই এসব জামায়াতে অংশ নেন।

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —