শিরোনাম :
বাঘায় হাসুয়ার কোপে গৃহবধূ নিহত, স্বামী পলাতকচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বরাজশাহী জেলার শ্রেষ্ঠ ওসি চারঘাট মডেল থানার দুর্গাপুরে ৬৭০ বস্তা সার উদ্ধারের ঘটনায় প্রশসাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক হয়রানি বন্সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ইয়াবা-সিরাপসহ আটবড়গাছী স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূমান্দায় চারা-ঋণ নিয়ে পল্লী সঞ্চয় ব্যাংকের সবতানোরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যআওয়ামী লীগ নেতা এস এম শাহীনুজ্জামান আটক, মানব

চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্স অভিযানে ২ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Spread the love

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ ​চাঁপাইনবাবগঞ্জ জেলায় মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে টাস্কফোর্সের অভিযানে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

আজ সোমবার (২০ এপ্রিল) বিকেল ৫:০০টা থেকে ৫:৩০টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের আজাইপুর ক্লাব সংলগ্ন এলাকায় একটি বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকা থেকে হাতেনাতে মো: রফিকুল ইসলাম ওরফে রফিককে আটক করা হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ০২ (দুই) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামি হলেন— মো: রফিকুল ইসলাম ওরফে রফিক (৫০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন আজাইপুর বাগানপাড়া এলাকার মৃত বিশু মণ্ডলের ছেলে।

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো: রফিকুল ইসলাম বাদী হয়ে আটককৃত আসামির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। সংশ্লিষ্ট থানায় আসামিকে সোপর্দ করার প্রক্রিয়া ও মামলা দায়েরের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

​মাদক নির্মূলে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top