প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু গুয়াতেমালায় বন্দুকধারীর হামলায় আইনপ্রণেতাসহ নিহত চার ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু গুয়াতেমালায় বন্দুকধারীর হামলায় আইনপ্রণেতাসহ নিহত চার
নিউজ, আইন ও অপরাধ, ব্রেকিং নিউজ

চাঁপাইনবাবগঞ্জে পিস্তল ও গুলিসহ একজনকে আটক করেছে র‍্যাব-৫

May 1, 2026

Spread the love

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের পারচৌকা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে র‍্যাব-৫ এর একটি আভিযানিক দল। ​র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত (২৯ এপ্রিল) তারিখ বিকেল ৫:৪০ মিনিটে র‍্যাব-৫, সিপিসি-১ এর একটি দল এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন পারচৌকা দক্ষিণপাড়া গ্রামের জনৈক ব্যক্তির আমবাগানে সন্দেহভাজন এক ব্যক্তির দেহ তল্লাশি করে তার নিকট থেকে ৮ ইঞ্চি লম্বা একটি দেশীয় তৈরি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ​র‍্যাব সূত্রে আরও জানা গেছে, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ব্যবসার সাথে জড়িত ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। উদ্ধারকৃত আলামতসহ আটক ব্যক্তিকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। ​জননিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাবের এই ধরনের অস্ত্রবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —