শিরোনাম :
ডেঙ্গু ঠেকাতে ১৯ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতা অশিবগঞ্জ সীমান্তে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আগোদাগাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ বৃদ্ধ গ্রেফতার, পরাজশাহীতে ওয়ার্ক অর্ডার ছাড়াই সাড়ে ১১ কোটি টসীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি বাঘায় হাসুয়ার কোপে গৃহবধূ নিহত, স্বামী পলাতকচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বরাজশাহী জেলার শ্রেষ্ঠ ওসি চারঘাট মডেল থানার দুর্গাপুরে ৬৭০ বস্তা সার উদ্ধারের ঘটনায় প্রশসাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক হয়রানি বন্

চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান কার্যক্রম প্রায় লক্ষ্যমাত্রায় , হাসপাতালে ভর্তি ৫৩

Spread the love

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জল জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে হামের প্রাদুর্ভাব মোকাবেলায় টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, জেলায় মোট হামের টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ৮৯৭ জন। এর বিপরীতে ভ্যাকসিন মজুদ রয়েছে ২ লাখ ৬ হাজার ৫০০ ডোজ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত টিকাদানের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৮২ হাজার ৬০৬ জন। এর মধ্যে ইতোমধ্যে ১ লাখ ৮১ হাজার ৫৪৯ জনকে টিকা প্রদান করা হয়েছে, যা লক্ষ্যমাত্রার প্রায় শতভাগের কাছাকাছি। এদিকে, হামের সন্দেহজনক রোগীর সংখ্যাও বাড়ছে। গত ২৬ জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৩৯ জনে। এর মধ্যে পূর্বে ভর্তি ছিল ৬১ জন, নতুন ভর্তি হয়েছে ১৮ জন। একই সময়ে ছাড়পত্র পেয়েছেন ২৩ জন এবং রেফার্ড করা হয়েছে ৩ জনকে। বর্তমানে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো রোগী ভর্তি নেই। গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে ৩ জন। অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি রয়েছে ৫০ জন রোগী। সবমিলিয়ে জেলায় বর্তমানে মোট ভর্তি রোগীর সংখ্যা ৫৩ জন। এ পর্যন্ত ২০৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে ৪৩ জনের দেহে হামের উপস্থিতি নিশ্চিত হয়েছে। এছাড়া, জেলায় সন্দেহজনকভাবে ৭ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হামের বিস্তার রোধে টিকাদান কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে অভিভাবকদের শিশুদের নির্ধারিত সময়ে টিকা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top