শিরোনাম :
ডেঙ্গু ঠেকাতে ১৯ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতা অশিবগঞ্জ সীমান্তে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আগোদাগাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ বৃদ্ধ গ্রেফতার, পরাজশাহীতে ওয়ার্ক অর্ডার ছাড়াই সাড়ে ১১ কোটি টসীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি বাঘায় হাসুয়ার কোপে গৃহবধূ নিহত, স্বামী পলাতকচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বরাজশাহী জেলার শ্রেষ্ঠ ওসি চারঘাট মডেল থানার দুর্গাপুরে ৬৭০ বস্তা সার উদ্ধারের ঘটনায় প্রশসাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক হয়রানি বন্

চাঁপাইনবাবগঞ্জে ১৪৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

Spread the love

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, জিডি নং-০৬, তারিখ ০৩ মে ২০২৬ এবংজিআর-১৯০/২০২৬ মূলে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) পলাশ অধিকারীর নেতৃত্বে একটি টিম রোববার (৩ মে) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটের দিকে সদর থানাধীন পৌরসভার রেলবাগান প্রান্তিকপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় একটি বসতবাড়ি থেকে দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন—সদর উপজেলার হুজরাপুর রেলবাগান প্রান্তিকপাড়া গ্রামের মোঃ ইমন আলী (২৫) ও একই এলাকার মৃত হারুনের ছেলে মোঃ রুবেল (২৬)। পুলিশ আরও জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে ইমন আলীর প্যান্টের ডান পকেট থেকে ১০০ পিস এবং রুবেলের প্যান্টের বাম পকেট থেকে ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট পরিমাণ ১৪৫ পিস, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪৩ হাজার ৫০০ টাকা। পরবর্তীতে রাত ১টা ৪৫ মিনিটে জব্দ তালিকা প্রস্তুত করে ইয়াবাগুলো জব্দ করা হয়। সদর মডেল থানার ইনচার্জ একরামুল হোসাইন জানান, এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top