শিরোনাম :
ডেঙ্গু ঠেকাতে ১৯ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতা অশিবগঞ্জ সীমান্তে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আগোদাগাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ বৃদ্ধ গ্রেফতার, পরাজশাহীতে ওয়ার্ক অর্ডার ছাড়াই সাড়ে ১১ কোটি টসীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি বাঘায় হাসুয়ার কোপে গৃহবধূ নিহত, স্বামী পলাতকচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বরাজশাহী জেলার শ্রেষ্ঠ ওসি চারঘাট মডেল থানার দুর্গাপুরে ৬৭০ বস্তা সার উদ্ধারের ঘটনায় প্রশসাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক হয়রানি বন্

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে রুগীদের সহায়তায় স্বপ্নের বিভিন্ন সামগ্রী প্রদাণ

Spread the love

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের শিশু ওয়ার্ডের জন্য চার্জার লাইট এবং আইপিএস প্রদাণ করেছে ফেসবুক ভিক্তিক স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন। রবিবার (৩ মে) দুপুরে জেলা হাসপাতালের সম্মেলন কক্ষে হাসপাতালের তত্ত্বাবধায়কের হাতে এসব সামগ্রী তুলে দেন স্বেচ্ছাসেবী সংগঠনটির স্বেচ্ছাসেবকরা। এ সময় চলাচলে অক্ষমদের জন্য হুইল চেয়ারও প্রদাণ করে সংগঠনটি।

সংগঠনটির স্বেচ্ছাসেবকরা জানান, হাসপাতালে আসা রোগীদের তীব্র গরম ও লোডশেডিং এর কবলে পড়ে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। আলোর অভাবে রাতে স্বাভাবিক কার্যক্রম পরিচালনাও অনেক সময় দুরূহ হয়ে পড়ে। এছাড়াও হুইল চেয়ারের অভাবে বয়স্ক, প্রসূতি ও দূর্ঘটনার কবলে পড়া রোগীদের বিড়ম্বনা পোহাতে হচ্ছে। আর তাই অবর্ণনীয় দুর্ভোগে পড়া এইসব রোগীদের কষ্ট লাঘবে স্বপ্নের পক্ষ থেকে এই উদ্যোগ নেয়া হয়েছে।

সংক্ষিপ্ত আলোচনায় এ সময় অন্যান্যের মধ্যে সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দীন, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ মশিউর রহমান, আরএমও ডা. আব্দুস সামাদ, সংগঠনের কমিউনিকেশন এক্সিকিউটিভ শাহীনুর রহমান হিমেল, ইভেন্ট কো-অর্ডিনেটর ডা. মুশফিকুির রহমান তামিম, সংগঠনের ভলান্টিয়ার আসিফা রেজাসহ সংগঠনের স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ সময় একটি আইপিএস, ৪টি হুইল চেয়ার ও ১০টি চার্জার লাইট প্রদাণ করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top