প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু গুয়াতেমালায় বন্দুকধারীর হামলায় আইনপ্রণেতাসহ নিহত চার ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু গুয়াতেমালায় বন্দুকধারীর হামলায় আইনপ্রণেতাসহ নিহত চার
নিউজ, বাংলাদেশ, ব্রেকিং নিউজ

চারঘাটে ডিবির অভিযান ১০০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারি গ্রেফতার

April 1, 2026

Spread the love

​মোঃ রবিউল ইসলাম মিনাল,নিজস্ব প্রতিনিধিঃ
রাজশাহী জেলার চারঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিলসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) রাত ৩:৫৫ মিনিটে চারঘাটের ঝিকড়া জোয়ার্দ্দারপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
​গ্রেফতারকৃতরা হলেন১. মোঃ বাবু (২৯), পিতা: মো: মুনসুর আলী, গ্রাম: ঝিকড়া জোয়ার্দ্দারপাড়া।
২. মোঃ জনি (২৩), পিতা: মো: জমির মিয়া, গ্রাম: ঝিকড়া প্রামানিকপাড়া।উভয়ই রাজশাহী জেলার চারঘাট থানার বাসিন্দা।
​
​পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহী জেলা ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) মোঃ মাহাবুব আলমের নেতৃত্বে একটি টিম চারঘাট এলাকায় মাদকবিরোধী ডিউটি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ঝিকড়া জোয়ার্দ্দারপাড়া গ্রামের একটি আম বাগানের ভেতর টিনের ঘরের সামনে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে দুই ব্যক্তি।
​খবর পেয়ে রাত ৩:৩০ মিনিটে ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে রাত ৩:৫৫ মিনিটে বাবু ও জনিকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তল্লাশিকালে বাবুর কাছে থাকা প্লাস্টিকের ব্যাগ থেকে ৫৯ বোতল এবং জনির ব্যাগ থেকে ৪১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
​
​ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামী বাবু ও জনির বিরুদ্ধে রাজশাহী জেলার বিভিন্ন থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। আজ ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে চারঘাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী নতুন একটি মামলা দায়ের করা হয়েছে।

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —