শিরোনাম :
শিক্ষার্থী ও শিক্ষককে নিয়ে অপপ্রচারের প্রতিবাঘায় পিস্তল-গুলিসহ নারী গ্রেপ্তার, স্বামী পপদ্মায় নৌকাডুবি: বিএসএফের হাতে উদ্ধার ১০ বাংচারঘাটে নাগরিক অধিকার ও জলবায়ু ন্যায্যতা প্রমানুষের পাশে দাঁড়ানোই প্রশাসনের মূল দায়িতশিবগঞ্জ সীমান্তে ৭৬ বোতল এস্কাফ সিরাপ জব্দ:মদুর্গাপুরে প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে অপপ্রচারদুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘ডিবিএনপি নেতা শরিফ রুমনের নেতৃত্বে প্রতিষ্ঠা বমিশালকে ঘিরে অপপ্রচার: পরিবারের সংবাদ সম্মেল

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশী ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার

Spread the love

​মোঃ রবিউল ইসলাম মিনাল: রাজশাহী জেলা প্রতিনিধিঃ ​রাজশাহী জেলার চারঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী ওয়ান শুটার গান ও রাবার বুলেট (এ্যমোনেশন) উদ্ধার করেছে র‍্যাব-৫। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ১১টা ৫ মিনিটের দিকে পদ্মা নদীর তীরবর্তী এলাকা থেকে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি আভিযানিক দল চারঘাট থানাধীন রাওথা গ্রামের জনৈক আশরাফ মিয়ার বসতবাড়ীর পশ্চিম পাশে পদ্মা নদীর ঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। সেখানে ঝোপঝাড়ের ভেতর পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী ওয়ান শুটার গান এবং এক রাউন্ড এ্যমোনেশন পাওয়া যায়।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে সন্ত্রাসীরা পার্শ্ববর্তী দেশ ভারত থেকে এই অস্ত্র সংগ্রহ করেছিল। তবে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তারা অস্ত্রটি ফেলে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হলেও অস্ত্রের প্রকৃত মালিক বা এর সাথে জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়নি।

র‍্যাব-৫ এর মিডিয়া সেল জানিয়েছে, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও এ্যমোনেশন সাধারণ ডায়েরি (জিডি) মূলে রাজশাহী জেলার চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে র‍্যাবের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
​অপরাধ ও সন্ত্রাস দমনে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সর্বদা আপসহীন ভূমিকা পালন করে আসছে এবং জনস্বার্থে এ ধরণের অভিযান চলমান থাকবে বলে জানানো হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top