শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বাঘার জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁরাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণসাংবাদিক ‎সুরুজ আলীর মুক্তির দাবিতে রাজশাহীসীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ভারতীয় ১০ মোবনাচোলে কৃষক বেশে আত্মগোপনে থাকা ২ বছরের সাজারাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদকগোদাগাড়ীর আওয়ামীলিগের প্রভাবশালী ইউপি চেয়শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় শচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে

জুতা ও শার্টের কলারে হেরোইন: রাজশাহীতে র‍্যাবের জালে নারায়ণগঞ্জের মাদক কারবারি

Spread the love

রবিউল ইসলামঃ রাজশাহীতে মাদক পাচারের এক অভিনব ও চতুর কৌশল নস্যাৎ করে দিয়েছে র‍্যাব-৫। সাধারণ যাত্রী বেশে জুতার ভেতরে এবং শার্টের কলারের নিচে হেরোইন লুকিয়ে পাচারের সময় মো. মামুন মোল্লা (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২২ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরীর দামকুড়া থানাধীন হরিপুর কালুর ডাঙ্গা এলাকায় এই অভিযান পরিচালিত হয়। র‍্যাব-৫-এর সদর কোম্পানির একটি চৌকস দল সলিম ঘোষের বাড়ির সামনের রাস্তায় চেকপোস্ট বসিয়ে একটি অটোরিকশা তল্লাশি করে।

এ সময় যাত্রী হিসেবে থাকা মামুনের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে বিশদ তল্লাশি করা হয়।

তল্লাশিকালে দেখা যায়: পরনের জুতার ভেতরে বিশেষ কায়দায় রাখা ছিল মাদক। শার্টের কলারের লোগোর নিচে সেলাই করা লুকানো পকেটে পাওয়া যায় হেরোইন।

তল্লাশি শেষে মামুনের কাছ থেকে মোট ১০৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এছাড়া তার কাছে থাকা নগদ ৬ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন জব্দ করেছে র‍্যাব।

গ্রেফতারকৃত মামুন মোল্লা নারায়ণগঞ্জ জেলার সদর থানার দক্ষিণ মাসদাইর (ঘোষের বাগ) এলাকার মো. হান্নান মোল্লার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুন স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে রাজশাহী সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করে আসছিলেন।

মাদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে— র‍্যাব-৫

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মহানগরীর দামকুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top