শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে বাঘার জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁরাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণসাংবাদিক ‎সুরুজ আলীর মুক্তির দাবিতে রাজশাহীসীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ভারতীয় ১০ মোবনাচোলে কৃষক বেশে আত্মগোপনে থাকা ২ বছরের সাজারাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদকগোদাগাড়ীর আওয়ামীলিগের প্রভাবশালী ইউপি চেয়শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় শচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে

টাঙ্গাইলে মাদক নিয়ে বিরোধ: ভাগনের হাতে খালা খু*ন, স্বর্ণালঙ্কার লুট

Spread the love

মেহেদী হাসান সোহেল, টাঙ্গাইলঃ

টাঙ্গাইল জেলা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় মাদক ব্যবসার পাওনা টাকাকে কেন্দ্র করে এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিজ ভাগনে সোহেলের হাতে প্রাণ হারিয়েছেন খালা ছামোনা বেগম। ঘাতক সোহেল ইতোমধ্যে পুলিশের কাছে নিজের অপরাধ স্বীকার করেছে।

তদন্তে জানা গেছে, নিহত ছামোনার স্বামী ও ছেলের পার্ক বাজার এলাকায় দুটি বড় ফলের আড়ত রয়েছে। পারিবারিক সচ্ছলতা থাকা সত্ত্বেও ছামোনা মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। গত ৭ মার্চ মাদকের ৭০ হাজার টাকার লেনদেন নিয়ে ভাগনে সোহেলের সাথে তার বিবাদ হয়।

তর্কাতর্কির এক পর্যায়ে সোহেল একটি টেস্টার’ দিয়ে ছামোনার কানের ভেতরে সজোরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু নিশ্চিত হয়। মৃত্যু নিশ্চিত করার পর সোহেল নিহতের শরীরে থাকা স্বর্ণালঙ্কার লুট করে লাশ ফেলে পালিয়ে যায়।

টাঙ্গাইল সদর থানার ইনচার্জ জনাব রুহুল আমিন জানিয়েছেন, প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্ত সোহেলকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর সোহেল জানায়, এই হত্যাকাণ্ডে সে একাই জড়িত ছিল। তার দেওয়া তথ্যমতে, হত্যাকাণ্ডে ব্যবহৃত টেস্টার এবং লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার করেছে পুলিশ।

এর আগে গত ০৭/০৩/২৬ তারিখে ‘অপরাধ প্রকাশ’ চ্যানেলের প্রাথমিক প্রতিবেদনে শাওনসহ আরও কয়েকজনের নাম আসলেও, পুলিশের অধিকতর তদন্তে তাদের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। সোহেল নিজেই স্বীকার করেছে যে সে একাই এই কাজ ঘটিয়েছে।

জনস্বার্থে নোট: পার্ক বাজার এলাকার আড়তগুলোকে কেন্দ্র করে মাদক সিন্ডিকেট গড়ে ওঠার যে অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top