শিরোনাম :
শিক্ষার্থী ও শিক্ষককে নিয়ে অপপ্রচারের প্রতিবাঘায় পিস্তল-গুলিসহ নারী গ্রেপ্তার, স্বামী পপদ্মায় নৌকাডুবি: বিএসএফের হাতে উদ্ধার ১০ বাংচারঘাটে নাগরিক অধিকার ও জলবায়ু ন্যায্যতা প্রমানুষের পাশে দাঁড়ানোই প্রশাসনের মূল দায়িতশিবগঞ্জ সীমান্তে ৭৬ বোতল এস্কাফ সিরাপ জব্দ:মদুর্গাপুরে প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে অপপ্রচারদুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘ডিবিএনপি নেতা শরিফ রুমনের নেতৃত্বে প্রতিষ্ঠা বমিশালকে ঘিরে অপপ্রচার: পরিবারের সংবাদ সম্মেল

তথ্যমন্ত্রীর সাথে সোমালিয়ার দারুস সালাম ভার্সিটির ভিসি ড. মিজানের সৌজন্য সাক্ষাৎ

Spread the love

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সোমালিয়ার দারুস সালাম বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান। সোমবার মন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও সোমালিয়ার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন।

আলোচনায় উঠে আসে দুই দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বৃদ্ধি, উভয় দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে যৌথ উদ্যোগ,তথ্য আদান-প্রদান: তথ্য ও সম্প্রচার খাতে প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা বিনিময়।

বৈঠকে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সোমালিয়ার মতো একটি দেশে উচ্চশিক্ষার প্রসারে একজন বাংলাদেশির নেতৃত্ব দেওয়ার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখেন। তিনি বলেন:

“বিদেশের মাটিতে আমাদের দেশের একজন মেধাবী সন্তানের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবের। এটি আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করছে।”

উপাচার্য ড. আসিফ মিজান দারুস সালাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। তিনি জানান, সোমালিয়ার শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশের শিক্ষা ও অভিজ্ঞতার মডেল দারুণ কার্যকর হতে পারে। জ্ঞান ও মেধা বিনিময়ের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করার ব্যাপারে তিনি তার প্রবল আগ্রহ ব্যক্ত করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top