শিরোনাম :
গাছ বাঁচান, পৃথিবী বাঁচান: পুঠিয়ার বানেশ্বরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন, বেরিয়ে এচাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সচাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরচাঁপাইনবাবগঞ্জ পুলিশের বিশেষ অভিযানে ৮ আসামসর্বনিম্ন দরদাতা বঞ্চিতের অভিযোগ, পুঠিয়া স্বচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানপুঠিয়ায় তিন ফসলি জমিতে পুকুর খননের হিড়িক, সংকচাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গজনবল ও অ্যাম্বুলেন্স সংকটে গোদাগাড়ী ৩১ শয্যা

দাওকান্দি কলেজের সেই নারী ‘শিক্ষিকা’ নন, প্রকৃত পরিচয় প্রকাশ: বরখাস্তের নির্দেশ

Spread the love

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে স্থানীয় এক বিএনপি নেতার সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়া সেই আলেয়া খাতুন হীরা আসলে কোনো ‘শিক্ষিকা’ নন। তিনি ওই প্রতিষ্ঠানের একজন এমপিওভুক্ত প্রদর্শক (ডেমোস্ট্রেটর)।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে কলেজটি পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী আঞ্চলিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর মোহা. আছাদুজ্জামান।

বিএনপি নেতার সাথে হাতাহাতির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার সৃষ্টি হলে বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয় শিক্ষা বিভাগ। এরই প্রেক্ষিতে তদন্তের স্বার্থে অভিযুক্ত আলেয়া খাতুন হীরাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

দুর্গাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া শিক্ষক প্রতিনিধি পরিষদও বিষয়টি খতিয়ে দেখছে।

উদ্ভূত পরিস্থিতির বিষয়ে কলেজের অধ্যক্ষ এবং প্রদর্শক হীরার কাছে লিখিত জবাব চাওয়া হয়েছে।

ঘটনার পর ছড়িয়ে পড়া ভিডিওতে আলেয়া খাতুন হীরাকে ‘শিক্ষিকা’ হিসেবে উল্লেখ করা হলেও প্রফেসর মোহা. আছাদুজ্জামান বিষয়টি স্পষ্ট করেন। তিনি বলেন: “প্রদর্শক আলেয়া খাতুন হীরা আসলে সরকারি কর্মকর্তা নন। এমনকি তার শিক্ষক হওয়ার সম্ভাবনাও কম। তিনি মূলত কলেজের একজন এমপিওভুক্ত প্রদর্শক বা ডেমোস্ট্রেটর হিসেবে কর্মরত।”

গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে স্থানীয় এক বিএনপি নেতার সঙ্গে আলেয়া খাতুন হীরার হাতাহাতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটিতে দুজনকে একে অপরের ওপর চড়াও হতে দেখা যায়। বিষয়টি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) নজরে এলে দ্রুত তদন্তের নির্দেশ দেওয়া হয়।

তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top