প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু গুয়াতেমালায় বন্দুকধারীর হামলায় আইনপ্রণেতাসহ নিহত চার ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু গুয়াতেমালায় বন্দুকধারীর হামলায় আইনপ্রণেতাসহ নিহত চার
নিউজ, ব্রেকিং নিউজ, রাজনীতি

দুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘ডিজিটাল কারসাজি’ অপপ্রচারের অভিযোগে সরব তৃণমূল, এআই ছবি বিতর্কে জরুরি সংবাদ সম্মেলন

September 3, 2026

Spread the love

নিজেস্ব প্রতিবেদকঃ

আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’ (AI) প্রযুক্তির অপব্যবহার করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনৈতিক কর্মসূচিকে বিতর্কিত ও বিভ্রান্ত করার এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে রাজশাহীর দুর্গাপুরে। দলটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর সুশৃঙ্খল ও উৎসবমুখর আয়োজন ঘিরে একটি জাতীয় দৈনিক ও কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে ‘উদ্দেশ্যপ্রণোদিত, ভিত্তিহীন ও মনগড়া’ তথ্য পরিবেশনের তীব্র প্রতিবাদ জানিয়েছে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দুর্গাপুর ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক জরুরি ও জনাকীর্ণ যৌথ সংবাদ সম্মেলনে তৃণমূলের শীর্ষ নেতৃবৃন্দ এই তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সংবাদ সম্মেলন থেকে গণমাধ্যমে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে এআই প্রযুক্তির অপব্যবহার রোধ, প্রাথমিক তথ্য যাচাই-বাছাই এবং পেশাদার সাংবাদিকতার নীতিমালা অনুসরণের জোর দাবি জানানো হয়।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মোঃ জোবায়েদ হোসেন। লিখিত বক্তব্যে ১ সেপ্টেম্বরের কর্মসূচির মূলচিত্র তুলে ধরে তিনি বলেন,

“বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুর্গাপুর উপজেলায় অত্যন্ত বর্ণাঢ্য, সুশৃঙ্খল ও প্রকাণ্ড এক র‍্যালির আয়োজন করা হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং বৃষ্টি থাকা সত্ত্বেও তৃণমূলের সর্বস্তরের নেতা-কর্মীরা এক অভূতপূর্ব উদ্দীপনায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মিছিলটি দুর্গাপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশাল আলোচনা সভায় রূপ নেয়। তৃণমূলের এই স্মরণকালের বৃহত্তম রাজনৈতিক উপস্থিতি সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলায় একটি রাজনৈতিক স্বার্থান্বেষী মহল ঈর্ষান্বিত হয়ে ওঠে।”

প্রকাশিত সংবাদগুলোর পেছনের অসঙ্গতি ও কারিগরি কারসাজি উন্মোচন করে বক্তব্য দেন দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম সাকলায়েন। তিনি সরাসরি ছবি বিকৃতির অভিযোগ তুলে বলেন,

“সংবাদে যে ছবিটি ব্যবহার করে নেতা-কর্মীদের সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে, তা শতভাগ ভুয়া এবং এআই (Artificial Intelligence) প্রযুক্তির মাধ্যমে তৈরি বা ম্যানিপুলেট করা। ১ সেপ্টেম্বরের মূল কর্মসূচিতে নেতা-কর্মীদের মাঝে কোনো ধরনের পানির বোতল সরবরাহ করাই হয়নি—অথচ কৃত্রিমভাবে তৈরি সেই ছবিতে পানির বোতলসহ অন্যান্য আপত্তিকর উপাদান যুক্ত করে সংবাদে প্রকাশ করা হয়েছে। দায়িত্বশীল গণমাধ্যম থেকে কোনো পক্ষের বক্তব্য না নিয়ে এমন কাল্পনিক ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ অত্যন্ত দুঃখজনক।”

তিনি আরও যোগ করেন, গণমাধ্যমের নিরপেক্ষতা অক্ষুণ্ন রাখতে এবং বস্তুনিষ্ঠ খবর পরিবেশনে যেকোনো তথ্য প্রকাশের আগে সংশ্লিষ্ট পক্ষের আনুষ্ঠানিক মতামত নেওয়া সাংবাদিকার মৌলিক শর্ত।


সংবাদ সম্মেলনে দুর্গাপুর উপজেলা, পৌর বিএনপি এবং ইউনিয়ন পর্যায়ের অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল লক্ষণীয়। তারা যৌথভাবে এই অপপ্রচারের বিরুদ্ধে তীব্র ধিক্কার জানান।

উপস্থিত নেতৃবৃন্দ, উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠন: সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য ও সাবেক চেয়ারম্যান আজাদ রেজাউল করিম রেজা, সদস্য জার্জিস হোসেন সোহেল, গোলাম মর্তুজা, উপজেলা কৃষকদলের আহ্বায়ক এ কে এম মোহাইমেনুল হক রেন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ জিলহাজ্ব, জেলা যুবদলের সদস্য মোঃ মাহাবুর রহমান ও মোঃ রেন্টু। পৌর বিএনপি ও ছাত্রদল: সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লালটু, সদস্য সচিব রেজাউল করিম স্বপন, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ সাইদুর রহমান ও জেলা ছাত্রদলের নেতা পারভেজ আহম্মেদ পলাশ। ৩ নম্বর পানানগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম খান রবিন এবং ৪ নম্বর দেলুয়াবাড়ী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম।

সংবাদ সম্মেলনের শেষভাগে উপস্থিত নেতৃবৃন্দ গণমাধ্যমকর্মীর প্রতি সুনির্দিষ্ট বার্তা পেশ করেন:

রাজনৈতিক বা সামাজিক ইস্যু নিয়ে প্রতিবেদন তৈরির আগে মাঠপর্যায়ের বস্তুনিষ্ঠ তথ্য যাচাই করতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি বা বিকৃত ছবি সংবাদে ব্যবহার করে কোনো ব্যক্তি বা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করা বন্ধ করতে হবে। যেকোনো অভিযোগভিত্তিক সংবাদে সংশ্লিষ্ট পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য বা ব্যাখ্যা যুক্ত করা বাধ্যতামূলক করতে হবে। কোনো কায়েমী স্বার্থান্বেষী মহলের উদ্দেশ্যপ্রণোদিত এজেন্ডা বাস্তবায়নে গণমাধ্যমকে ব্যবহার না করার আহ্বান জানানো হয়।

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —