শিরোনাম :
দূর্গাপুরে নতুন শিল্পীদের খোঁজে শুরু হচ্ছে ‘নিয়ামতপুরে ভূমি সেবা সংক্রান্ত গণশুনানি অনুচারঘাট মডেল থানার এএসআইয়ের বিরুদ্ধে গ্রেপ্তচারঘাটে নারী সহায়তা ফোরামের সঙ্গে উপজেলা প্ররাজশাহীতে র‍্যাব-৫ এর পৃথক অভিযানে ১০টি গাঁজগভীর রাতে র‍্যাবের জালে পুঠিয়ার গাঁজা চাষিশিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবামেধাবী ও রোমাঞ্চকর জীবনসঙ্গী: সাংবাদিকের সাথবেনাপোল বন্দরের জব্দকৃত পণ্য বদলের অভিযোগ, ২.চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বর্জ্য পৃথকীকরণ কার

দুর্গাপুর সিংগা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ

Spread the love

আব্দুল খালেক,দুর্গাপুর(রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর দুর্গাপুর সিংগা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নতুন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৪ এপ্রিল সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সিংগা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশতুরা আমিনা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশতুরা আমিনা বলেন, “শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, তাদেরকে নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে। তোমরাই দেশের ভবিষ্যৎ, তাই এখন থেকেই নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”
তিনি এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা দাও, সফলতা অবশ্যই আসবে। সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারলে জীবনে বড় কিছু অর্জন করা সম্ভব।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মাসুক-ই- মোহাম্মদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এম আকবর আলী বাবল , পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক হাসানুজ্জামান লালটু, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল,
পৌর বিএনপি সদস্য সচিব রেজাউল আহমেদ স্বপন এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জার্জিস হোসেন সোহেল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য গোলাম মোরতুজা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভাপতির বক্তব্যে সিংগা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, “এসএসসি পরীক্ষার্থীরা আমাদের বিদ্যালয়ের গর্ব। তাদের সাফল্যই বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবে। আমরা আশা করি, তারা ভবিষ্যতে ভালো ফলাফল অর্জন করে বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবে।”
তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমাদের নিয়মিত পড়াশোনার মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে এবং বিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখতে হবে।”
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা প্রদান করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top