শিরোনাম :
দূর্গাপুরে নতুন শিল্পীদের খোঁজে শুরু হচ্ছে ‘নিয়ামতপুরে ভূমি সেবা সংক্রান্ত গণশুনানি অনুচারঘাট মডেল থানার এএসআইয়ের বিরুদ্ধে গ্রেপ্তচারঘাটে নারী সহায়তা ফোরামের সঙ্গে উপজেলা প্ররাজশাহীতে র‍্যাব-৫ এর পৃথক অভিযানে ১০টি গাঁজগভীর রাতে র‍্যাবের জালে পুঠিয়ার গাঁজা চাষিশিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবামেধাবী ও রোমাঞ্চকর জীবনসঙ্গী: সাংবাদিকের সাথবেনাপোল বন্দরের জব্দকৃত পণ্য বদলের অভিযোগ, ২.চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বর্জ্য পৃথকীকরণ কার

দৈনিক সোনার দেশ পত্রিকা অফিসে আগুন:নথিপত্র পুড়ে ছাই

Spread the love

স্টাফ রিপোর্টারঃ দৈনিক সোনার দেশ পত্রিকা অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে মহানগরীর অলোকার মোড়ে অবস্থিত পত্রিকাটির অফিসের স্টোর রুম থেকে এই আগুনের সূত্রপাত হয়। এতে বেশ কিস্টাফছু ক্ষতিও হয়েছে।
সোনার দেশের কর্মকর্তা জানান, অফিসের স্টোর রুমে সংরক্ষিত ১৬ বছরের পত্রিকা, টেবিল, সোফায় আগুন ধরে। ফায়ার সার্ভিসে খবর দিলে একটি দল দ্রুত পৌছে আগুন নিয়ন্ত্রণ করে। এতে বড় ধরনের হতাহতের ঘটনা না ঘটলেও গুরুত্বপূর্ণ নথি ও সামগ্রী পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস রাজশাহী অফিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর ওমর ফারুক বলেন, খবর পেয়ে দ্রুত একটি দল পাঠানো হয়। এরপর আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। সেখানে স্টোর রুমে থাকা নথিপত্র পুড়ে গেছে। এছাড়া বড় ধরনের ক্ষতি হয়নি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুন ধরেনে।
সোনার দেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত জানান, এ ঘটনায় আনুমানিক দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে আর্থিক ক্ষতির চেয়েও বড় ক্ষতি হলো গত ১৬ বছরের সংরক্ষিত সব পত্রিকা সম্পূর্ণ পুড়ে যাওয়া। আগুন লাগার কারণ আমরা নিশ্চিত হতে পারেনি। বিষয়টি আমরা তদন্ত করে দেখবো।
এডিটরস ফোরামের দুঃখ প্রকাশ
রাজশাহীর স্থানীয় পত্রিকার সম্পাদকদের সংগঠন রাজশাহী এডিটরস ফোরামের নেতৃবৃন্দ দৈনিক সোনার দেশ পত্রিকায় আগুন লাগার ঘটনায় দু:খ প্রকাশ করেছে। সংগঠনটির সভাপতি মো. লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক আহসান হাবীব অপু এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করেন। বিবৃতি তারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট পত্রিকাটি আক্রান্ত হয়েছে। এরপর আগুন ধরে গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে। রাজশাহী এডিটরস ফোরাম এই ঘটনায় সহমর্মিতা প্রকাশ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top