শিরোনাম :
তানোরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যআওয়ামী লীগ নেতা এস এম শাহীনুজ্জামান আটক, মানব শরৎগঞ্জ উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব থেকচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে মদ-শিক্ষার্থী ও শিক্ষককে নিয়ে অপপ্রচারের প্রতিবাঘায় পিস্তল-গুলিসহ নারী গ্রেপ্তার, স্বামী পপদ্মায় নৌকাডুবি: বিএসএফের হাতে উদ্ধার ১০ বাংচারঘাটে নাগরিক অধিকার ও জলবায়ু ন্যায্যতা প্রমানুষের পাশে দাঁড়ানোই প্রশাসনের মূল দায়িতশিবগঞ্জ সীমান্তে ৭৬ বোতল এস্কাফ সিরাপ জব্দ:ম

নওগাঁর নিয়ামতপুরে ফিলিং স্টেশনে পুলিশের উপর হামলা: ইউনিফর্ম ছিঁড়ে মারধর,আরোহী গ্রেপ্তার

Spread the love

আনোয়ার হোসেন (লিটন), নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলায় একটি ফিলিং স্টেশনে দায়িত্ব পালনরত পুলিশের উপর প্রকাশ্যে হামলার ঘটনা ঘটেছে। ইউনিফর্ম ছিঁড়ে ফেলা ও শারীরিকভাবে লাঞ্ছিত করার মতো গুরুতর অভিযোগে দেলোয়ার হোসেন ডেভিড (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীকে গ্রেপ্তার করেছে পুলিশ।ঘটনাটি ঘটে আজকে বুধবার (১৫ এপ্রিল) দুপুর প্রায় ১২টার দিকে উপজেলার গাবতলি এলাকার ইসলাম ফিলিং স্টেশনে।পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই সময় ফিলিং স্টেশনে পেট্রোল ও অকটেন সরবরাহ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পুলিশের একটি টিম দায়িত্ব পালন করছিল। এ সময় দেলোয়ার হোসেন তার ব্যবহৃত মোটরসাইকেলটি মূল সড়কের উপর দাঁড় করিয়ে রাখলে তীব্র যানজটের সৃষ্টি হয়।দায়িত্বে থাকা পুলিশের উপপরিদর্শক (এএসআই) সিদ্দিকুর রহমান পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাকে মোটরসাইকেল সরিয়ে নিতে অনুরোধ করেন। কিন্তু তিনি নির্দেশ অমান্য করে রাস্তায় দাঁড়িয়ে থাকেন। দ্বিতীয়বার অনুরোধ করা হলে তিনি ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন এবং একপর্যায়ে পুলিশের ইউনিফর্ম ছিঁড়ে ফেলে এএসআই সিদ্দিকুর রহমানকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন।হঠাৎ এমন হামলায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেখানে উপস্থিত অন্যান্য চালক ও সাধারণ মানুষ দ্রুত এগিয়ে এসে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করেন।ভুক্তভোগী এএসআই সিদ্দিকুর রহমান জানান, “সরকারি দায়িত্ব পালনকালে সবার স্বার্থেই যানজট নিরসনের চেষ্টা করেছি। কিন্তু বিনা কারণে তিনি আমার উপর চড়াও হন এবং শারীরিকভাবে আক্রমণ করেন।” তিনি প্রাথমিক চিকিৎসা গ্রহণের পর থানায় একটি মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান (পিপিএম) বলেন, “সরকারি কাজে বাধা, পুলিশের উপর হামলা ও ইউনিফর্ম ছিঁড়ে ফেলার মতো গুরুতর অপরাধে একটি মামলা রুজু হয়েছে। অভিযুক্ত দেলোয়ার হোসেনকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়েছে। আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়দের মতে, প্রকাশ্যে পুলিশের উপর এমন হামলা আইন-শৃঙ্খলার জন্য উদ্বেগজনক এবং এ ধরনের ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া জরুরি, যাতে ভবিষ্যতে কেউ আইনশৃঙ্খলা বাহিনীর উপর এমন দুঃসাহস দেখাতে না পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top