শিরোনাম :
বানেশ্বরে মে দিবসে শ্রমিকদের কণ্ঠে অধিকারহীচাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিচাঁপাইনবাবগঞ্জে পিস্তল ও গুলিসহ একজনকে আটক কচাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান কার্যক্রম প্মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবরাজশাহীতে আলোচিত নারী শিক্ষিকার নিয়োগে জালিআসন্ন বাঘা উপজেলা নির্বাচন: নতুন সমীকরণে আলোসাংবাদিক আরবিএস পাভেলচাঁদাবাজ নাকি ষড়যন্ত্

নওগাঁর নিয়ামতপুরে মধ্যরাতে মাদকবিরোধী অভিযান: ৮০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার ২

Spread the love

আনোয়ার হোসেন (লিটন), নওগাঁঃ জেলা পুলিশের বিশেষ অভিযানে নওগাঁর নিয়ামতপুর উপজেলা এলাকায় ৮০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ৯টা থেকে ১০টার মধ্যে পুলিশ সুপারের নির্দেশনায় বাংলাদেশ পুলিশ এর নিয়ামতপুর থানার একটি বিশেষ দল ৪ নম্বর নিয়ামতপুর ইউনিয়নের নেহেন্দা গ্রামে অভিযান চালায়। এ সময় মোঃ মোশরাফুল ইসলামের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৮টি পৃথক এয়ারটাইট প্যাকেটে সংরক্ষিত মোট ৮০০ পিচ কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন—মোঃ মোশরাফুল ইসলাম (৪৫) ও মোঃ একরামুল হক (৪০)। তারা উভয়েই নেহেন্দা গ্রামের বাসিন্দা বলে পুলিশ নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান জোরদার করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top