শিরোনাম :
চারঘাটে নাগরিক অধিকার ও জলবায়ু ন্যায্যতা প্রমানুষের পাশে দাঁড়ানোই প্রশাসনের মূল দায়িতশিবগঞ্জ সীমান্তে ৭৬ বোতল এস্কাফ সিরাপ জব্দ:মদুর্গাপুরে প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে অপপ্রচারদুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘ডিবিএনপি নেতা শরিফ রুমনের নেতৃত্বে প্রতিষ্ঠা বমিশালকে ঘিরে অপপ্রচার: পরিবারের সংবাদ সম্মেলমাদকের পক্ষে সুপারিশ নয়: দুর্গাপুরে ইউএনওদুর্গাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষমুচলেকার পরদিন জমকালো আয়োজনে বাল্য বিয়ে দি

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

Spread the love

নতুন রাষ্ট্রপতি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন।

রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৯টি ভোটের মধ্যে ৩৪৩টি ভোট পড়েছে। মির্জা ফখরুলের প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় ঐক্যের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

ভোট গণনা শেষে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে প্রধান নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন আনুষ্ঠানিকভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার ঘোষণা দেন।

এর আগে দুপুর ২টায় জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। ভোটের শুরুতেই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দেন। পরে সংসদ সদস্যরা পর্যায়ক্রমে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনের ফল ঘোষণার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ ও রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১-এর সংশ্লিষ্ট বিধানের কথা উল্লেখ করা হয়।

প্রজ্ঞাপনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পিতার নাম মির্জা রুহুল আমিন এবং তাঁর ঠিকানা ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও হিসেবে উল্লেখ করা হয়েছে।

রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ। সংবিধান অনুযায়ী রাষ্ট্রের আনুষ্ঠানিক কর্মকাণ্ড ও সাংবিধানিক দায়িত্ব পালনে রাষ্ট্রপতির পদটির বিশেষ গুরুত্ব রয়েছে। নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ও সাংবিধানিক অঙ্গনে যুক্ত হলো নতুন এক অধ্যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top