নিজস্ব প্রতিবেদকঃ

জাতীয় সংসদে নারী সংসদ সদস্যদের শারীরিক গঠন নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের (বডি শেমিং) জেরে তীব্র সমালোচনার মুখে পড়েছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ও আলোচিত বক্তা আমির হামজা। তবে নিজের বিতর্কিত বক্তব্যের দায় স্বীকার না করে তিনি জানিয়েছেন, বিষয়টি তার ‘মনে নেই’।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, আমির হামজা সংসদে তার পাশে বসা নারী এমপিদের শারীরিক গঠন নিয়ে আপত্তিকর মন্তব্য করছেন। সেখানে তিনি রুমিন ফারহানা এবং প্রতিমন্ত্রী ফারজানা শারমিনের নাম উল্লেখ করে বলেন:
“আমার ডানে-বামে এমন ভুঁড়িওয়ালা লোক পেয়েছি… আমার মনে হয় ভুঁড়ি ছিঁড়লে ভেতর থেকে ব্রিজ-কালভার্ট বের হবে। মহিলারা ওদের দেখলে লজ্জা পাবে।”
এই বক্তব্যের বিষয়ে গণমাধ্যমের পক্ষ থেকে প্রশ্ন করা হলে আমির হামজা বিরক্তি প্রকাশ করেন। তিনি বলেন, “এটি দেড় ঘণ্টার আলোচনা ছিল। কোথায় কী বলেছি, তা কি মনে রাখা সম্ভব? মিডিয়ার কি আরও গুরুত্বপূর্ণ বিষয় নেই?” এমনকি এই বক্তব্যটি সাম্প্রতিক কি না, সে বিষয়েও তিনি কোনো স্পষ্ট উত্তর দেননি।
রুমিন ফারহানার কড়া জবাব আমির হামজার এই মন্তব্যের প্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সংসদ সদস্য রুমিন ফারহানা। এই মন্তব্যটি নারীদের প্রতি তাদের (জামায়াত) দীর্ঘদিনের সংকীর্ণ দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন।
রুমিন ফারহানা দাবি করেন, আমির হামজা মিথ্যা তথ্য দিয়েছেন। তিনি বলেন, “সংসদে প্রতিজন সদস্যের নির্দিষ্ট আসন থাকে। অথচ তিনি বলছেন ডানে-বামে কারা বসবে তিনি জানেন না। বাস্তবে তার পাশে কেউই ছিল না, কারণ তিনি জামায়াতের নির্ধারিত আসনেই বসেন।
জনপ্রতিনিধির দায়বদ্ধতা: একজন জনগণের প্রতিনিধি হয়ে এমন নারীবিদ্বেষী ও রুচিহীন মন্তব্য করা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে তিনি মন্তব্য করেন।
