প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু গুয়াতেমালায় বন্দুকধারীর হামলায় আইনপ্রণেতাসহ নিহত চার ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু গুয়াতেমালায় বন্দুকধারীর হামলায় আইনপ্রণেতাসহ নিহত চার
নিউজ, বাংলাদেশ, ব্রেকিং নিউজ

বাউফলে উজ্জ্বল কর্মকার হত্যা: অসহায় পরিবারে সহায়তার হাত বাড়ালেন এমপি

April 3, 2026

Spread the love

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরওয়াডেল এলাকায় সংঘটিত এক মর্মান্তিক হত্যাকাণ্ডে নিহত হয়েছেন উজ্জ্বল কর্মকার। গত মঙ্গলবার বিকেলে ঘটে যাওয়া এ ঘটনায় পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি এখন চরম অনিশ্চয়তার মধ্যে দিন পার করছে।
নিহতের স্বজনরা অভিযোগ করেন, ঘটনার সময় যাদের সঙ্গে উজ্জ্বল কর্মকার ছিলেন, তারা পরবর্তীতে পরিবারের কোনো খোঁজ-খবর নেননি। এমনকি একটি ফোনকলের মাধ্যমেও যোগাযোগ করেননি। এতে পরিবারটির কষ্ট ও হতাশা আরও বেড়েছে।
উজ্জ্বল কর্মকারের মৃত্যুর পর তার পরিবার এখন দিশেহারা। ভিটেমাটি ছাড়া তাদের আর কোনো সম্বল নেই। স্ত্রী ও একমাত্র কন্যা সন্তানকে নিয়ে পরিবারটি মানবেতর জীবনযাপনের শঙ্কায় রয়েছে। বিশেষ করে তার মেয়ের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে দিন দিন।
এমন অবস্থায় বিষয়টি জানার পর বাউফলের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির প্রতিনিধি দল নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি তাৎক্ষণিকভাবে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে মানবিক সহমর্মিতা ও সহায়তার আহ্বান জোরালো হয়ে উঠেছে।

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —