শিরোনাম :
চারঘাটে নাগরিক অধিকার ও জলবায়ু ন্যায্যতা প্রমানুষের পাশে দাঁড়ানোই প্রশাসনের মূল দায়িতশিবগঞ্জ সীমান্তে ৭৬ বোতল এস্কাফ সিরাপ জব্দ:মদুর্গাপুরে প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে অপপ্রচারদুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘ডিবিএনপি নেতা শরিফ রুমনের নেতৃত্বে প্রতিষ্ঠা বমিশালকে ঘিরে অপপ্রচার: পরিবারের সংবাদ সম্মেলমাদকের পক্ষে সুপারিশ নয়: দুর্গাপুরে ইউএনওদুর্গাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষমুচলেকার পরদিন জমকালো আয়োজনে বাল্য বিয়ে দি

পাওনা আদায়ের আন্দোলনে ১৯ মাস: রাজশাহীতে রাজপথে গ্রামীণফোনের সাবেক কর্মীরা

Spread the love

রাজশাহী প্রতিনিধি:


বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী প্রাপ্য ৫% বিলম্বজনিত আইনি পাওনা ১৬ বছর ধরে পরিশোধ না করা এবং নতুন রিটের মাধ্যমে অধিকার খর্ব করার অপচেষ্টার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার বেলা ১২টায় নগরীর আলুপট্টি মোড়ে ‘গ্রামীণফোন ৫% বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদ, রাজশাহী অঞ্চল’-এর উদ্যোগে গত ১৯ মাস ধরে চলা ধারাবাহিকভাবে আন্দোলনের অংশ হিসেবে এ শান্তিপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ২০১১ সালে শিল্প প্রতিষ্ঠান সংক্রান্ত এসআরও (SRO) চ্যালেঞ্জ করে দায়ের করা রিট পরবর্তীতে গ্রামীণফোন প্রত্যাহার করে নিলেও সাবেক কর্মকর্তা-কর্মচারীদের পাওনা বুঝিয়ে দেয়নি। আন্দোলনকারীরা আরও অভিযোগ করেন, ন্যায্য দাবি আদায়ের কর্মসূচিতে নানাভাবে প্রশাসনিক বাধা দেওয়া হয়েছে; এমনকি গভীর রাতে গ্রেপ্তার ও মিথ্যা মামলার মাধ্যমে কর্মীদের হয়রানি করা হচ্ছে।

উক্ত মানববন্ধনে সংহতি প্রকাশ করে ঐক্য পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদের মধ্যে ইকরামুজ্জামান খান, শামী উদ্দীন, আসিফ হোসেন, সুলতান মাহমুদ, মহিবুল হাসান, অসীম কুমারসহ আরও অনেক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top