📰 ই-পেপার
ব্রেকিং
টেক্সাসে ডেমোক্র্যাটদের দীর্ঘদিনের খরা কি কাটাতে পারবেন ট্যালারিকো? ঘর থেকেই পরিকল্পনার ছক কষে পথে নেমেছেন ভাবুক সম্রাট বাইন্যান্স থেকে বিশাল অংকের ক্রিপ্টো চুরিতে উত্তর কোরিয়ার হাত থাকার অভিযোগ এফবিআইয়ের সুকুমার রায়ের জন্মবার্ষিকীতে বন্ধুসভার ব্যতিক্রমী পাঠচক্র গ্রামেই মিলুক উন্নত সেবা: প্রান্তিক মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় নতুন স্বপ্ন টেক্সাসে ডেমোক্র্যাটদের দীর্ঘদিনের খরা কি কাটাতে পারবেন ট্যালারিকো? ঘর থেকেই পরিকল্পনার ছক কষে পথে নেমেছেন ভাবুক সম্রাট বাইন্যান্স থেকে বিশাল অংকের ক্রিপ্টো চুরিতে উত্তর কোরিয়ার হাত থাকার অভিযোগ এফবিআইয়ের সুকুমার রায়ের জন্মবার্ষিকীতে বন্ধুসভার ব্যতিক্রমী পাঠচক্র গ্রামেই মিলুক উন্নত সেবা: প্রান্তিক মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় নতুন স্বপ্ন
নিউজ, আইন ও অপরাধ, বাংলাদেশ, ব্রেকিং নিউজ

পুঠিয়ায় গভীর রাতে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান, অকেজো ৪ এস্কেভেটর

July 23, 2026

Spread the love

পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধিঃ


রাজশাহীর পুঠিয়ায় গভীর রাতে ফসলি জমির টপসয়েল কাটা বন্ধে অভিযান চালাল উপজেলা প্রশাসন। বুধবার (২২ জুলাই) রাত সাড়ে ১০টা থেকে রাত দেড়টা পর্যন্ত শিলমাড়িয়া ইউনিয়নের বদোপাড়া ও নান্দিপাড়া এলাকায় চলে এই অভিযান। নেতৃত্ব দেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস।


প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দুর্গম এলাকা ও প্রবল বৃষ্টির মধ্যেই চলে অভিযান। প্রশাসনের উপস্থিতির টের পেয়ে মাটি কাটার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আবাদযোগ্য কৃষিজমির মাটি কাটায় ব্যবহৃত চারটি এস্কেভেটর যান্ত্রিক ভাবে অকেজো করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় ফসলি জমির টপসয়েল কাটার কাজও।


উপজেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে কৃষিজমির টপসয়েল কাটা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। পাশাপাশি, অনুমতি ছাড়া জমির শ্রেণি পরিবর্তনেরও কোনও সুযোগ নেই।


প্রশাসনের এক আধিকারিক বলেন, কৃষিজমির উর্বর মাটি কেটে নেওয়ার ফলে একদিকে যেমন জমির উৎপাদন ক্ষমতা কমছে, অন্যদিকে পরিবেশের উপরও পড়ছে বিরূপ প্রভাব। তাই মাটি কাটার সঙ্গে যুক্তদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে।পুঠিয়া উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমির টপসয়েল কাটা এবং অনুমতি ছাড়া জমির শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —