শিরোনাম :
দূর্গাপুরে নতুন শিল্পীদের খোঁজে শুরু হচ্ছে ‘নিয়ামতপুরে ভূমি সেবা সংক্রান্ত গণশুনানি অনুচারঘাট মডেল থানার এএসআইয়ের বিরুদ্ধে গ্রেপ্তচারঘাটে নারী সহায়তা ফোরামের সঙ্গে উপজেলা প্ররাজশাহীতে র‍্যাব-৫ এর পৃথক অভিযানে ১০টি গাঁজগভীর রাতে র‍্যাবের জালে পুঠিয়ার গাঁজা চাষিশিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবামেধাবী ও রোমাঞ্চকর জীবনসঙ্গী: সাংবাদিকের সাথবেনাপোল বন্দরের জব্দকৃত পণ্য বদলের অভিযোগ, ২.চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বর্জ্য পৃথকীকরণ কার

বিএনপির সংরক্ষিত আসনে মনোনয়ন দৌড়ে আলোচনায় সিনিয়র সাংবাদিক লিপিকা সরকার

Spread the love

সমিত রায়, স্টাফ রিপোর্টারঃ খুলনা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পেতে খুলনায় আলোচনার শীর্ষে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব লিপিকা সরকার। দীর্ঘ তিন দশকের সাহসী সাংবাদিকতা এবং দলের প্রতি অকুতোভয় আনুগত্যকে পুঁজি করে এবার সরাসরি সংসদীয় রাজনীতিতে নামতে চান তিনি।

লিপিকা সরকার খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার এক কৃতি সন্তান। পেশাগত জীবনে ১৯৯৮ সাল থেকে তিনি ‘দৈনিক দিনকাল’-এ অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। সেখানে তিনি সর্বশেষ ‘মফস্বল সম্পাদক’ হিসেবে দক্ষতার পরিচয় দেন। বর্তমানে তিনি দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক ‘কালের কণ্ঠ’-এ সিনিয়র সাব-এডিটর হিসেবে কর্মরত। এছাড়াও তিনি জাতীয় প্রেসক্লাবের একজন সম্মানিত সদস্য।

সংকটকাল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত রাজপথের প্রতিটি আন্দোলনে লিপিকা সরকার সোচ্চার ছিলেন। ‘দৈনিক দিনকাল’-এ দীর্ঘ সময় দায়িত্ব পালনের সুবাদে সারা দেশের তৃণমূল নেতাকর্মীদের সাথে তার নিবিড় যোগাযোগ তৈরি হয়েছে। জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনেও তিনি বলিষ্ঠ ভূমিকা রাখছেন।

মনোনয়ন প্রসঙ্গে লিপিকা সরকার বলেন, “১৯৯৮ সাল থেকে শহীদ জিয়ার আদর্শের মুখপত্র ‘দিনকাল’-এর মাধ্যমে দেশ ও মানুষের সেবা করে আসছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বার্তা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমি সবসময় সচেষ্ট ছিলাম। বর্তমান প্রেক্ষাপটে সংসদে তৃণমূলের মানুষের দাবি তুলে ধরতে এবং দলের হাত শক্তিশালী করতে আমি সংরক্ষিত আসনে মনোনয়ন প্রত্যাশা করছি।”

তিনি আরও যোগ করেন, দল যদি তাকে মূল্যায়ন করে তবে তিনি অর্পিত দায়িত্ব পালনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছেন। তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যাশা, দল এবার ত্যাগী ও দক্ষ পেশাজীবীদের মূল্যায়ন করলে লিপিকা সরকারই হবেন যোগ্য প্রতিনিধি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top