প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু গুয়াতেমালায় বন্দুকধারীর হামলায় আইনপ্রণেতাসহ নিহত চার ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু গুয়াতেমালায় বন্দুকধারীর হামলায় আইনপ্রণেতাসহ নিহত চার
নিউজ, ব্রেকিং নিউজ, রাজনীতি

বিএনপি নেতা শরিফ রুমনের নেতৃত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

September 2, 2026

Spread the love

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে নগরীতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বিভিন্ন এলাকার নেতৃবৃন্দের সাথে চন্দ্রিমা থানা বিএনপি স্বতঃস্পূর্তভাবে অংশগ্রহণ করে। বিকেলে চন্দ্রিমা থানা বিএনপির যুগ্ন আহবায়ক মোহাম্মদ শরীফ রুমনের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা বিশাল মিছিল নিয়ে দলের মূল কর্মসূচিতে অংশগ্রহণ করে। মিছিলটি মহানগরীর ১৯ নম্বর ওয়ার্ডের চন্দ্রিমা থানা এলাকা থেকে শুরু হয়ে রেলগেট ও নিউমার্কেট হয়ে বাটার মোড়ে মূল কর্মসূচিতে যোগ দেয়। এরপর শোভাযাত্রা সহকারে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন চন্দ্রিমা থানা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মোহাম্মদ রেজাউল করিম রঞ্জু, চন্দ্রিমা থানা বিএনপি যুগ্ন আহবায়ক মোহাম্মদ শরীফ রুমন, ১৯ নম্বর ওয়ার্ড উত্তর যুবদলের সভাপতি মনিরুজ্জামান ডাবলু ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান। এছাড়াও ১৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে কেন্দ্রীয় এবং মহানগর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —