শিরোনাম :
ডেঙ্গু ঠেকাতে ১৯ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতা অশিবগঞ্জ সীমান্তে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আগোদাগাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ বৃদ্ধ গ্রেফতার, পরাজশাহীতে ওয়ার্ক অর্ডার ছাড়াই সাড়ে ১১ কোটি টসীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি বাঘায় হাসুয়ার কোপে গৃহবধূ নিহত, স্বামী পলাতকচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বরাজশাহী জেলার শ্রেষ্ঠ ওসি চারঘাট মডেল থানার দুর্গাপুরে ৬৭০ বস্তা সার উদ্ধারের ঘটনায় প্রশসাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক হয়রানি বন্

মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

Spread the love

মাহিদুল ইসলাম ফরহাদ,​চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতুতে দীর্ঘ ৩৩ বছর ধরে চলমান টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) ভবনের সামনে ‘চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটি’র ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।



মানববন্ধনে বক্তারা বলেন, সেতুটির নির্মাণ ব্যয় অনেক আগেই উঠে গেলেও এখনো টোল আদায় করা হচ্ছে, যা সাধারণ মানুষের ওপর আর্থিক চাপ সৃষ্টি করছে। বিশেষ করে মোটরসাইকেল, রিকশা, ভ্যান ও অটোরিকশার যাত্রী ও চালকরা এর ফলে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছেন। প্রতিদিনের যাতায়াতে অতিরিক্ত এই খরচ নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিচ্ছে।

কমিটির আহ্বায়ক মোঃ তরিকুল আলম মোল্লার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন আইনজীবী সমিতির নেতা অ্যাডভোকেট শফিক এনায়েতউল্লাহ, ব্যবসায়ী নেতা রাইহানুল ইসলাম লুনা, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সেক্রেটারি মোস্তাফিজুর রহমান মুকুল, ট্রাক মালিক গ্রুপের আব্দুল মতিন, সাবেক কাউন্সিলর শান নেওয়াজ খাঁন সিনাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা অবিলম্বে এই সেতুকে টোলমুক্ত করার দাবি জানান। অন্যথায় আগামীতে সাধারণ মানুষকে সাথে নিয়ে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top