প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু গুয়াতেমালায় বন্দুকধারীর হামলায় আইনপ্রণেতাসহ নিহত চার ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু গুয়াতেমালায় বন্দুকধারীর হামলায় আইনপ্রণেতাসহ নিহত চার
নিউজ, বাংলাদেশ, ব্রেকিং নিউজ

রাজশাহীতে তেল মজুদ ও পাচার রোধে বিজিবির কড়া নজরাদি

March 29, 2026

Spread the love

মুক্তার হোসেন নিজস্ব প্রতিনিধিঃ দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও পাচার রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি। রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) জেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত ১২টি পেট্রোল পাম্পে নজরদারি বৃদ্ধি করেছে।

এছাড়াও আজ থেকে রাজশাহী রেলস্টেশন সংলগ্ন পদ্মা ও যমুনা অয়েল ডিপো এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম শুরু করেছে। সীমান্তবর্তী পদ্মার চর এলাকাতেও বাড়ানো হয়েছে নজরদারি।

জানা গেছে, পাশ্ববর্তী দেশ ভারতে বাংলাদেশের তুলনায় জ্বালানি তেলের মূল্য বেশি হওয়ায় একটি অসাধু চক্র অবৈধভাবে তেল মজুদ করে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা চালাচ্ছে। বিদ্যমান বৈশ্বিক পরিস্থিতিও এ ধরনের তৎপরতা বাড়িয়ে দিয়েছে।

রাজশাহী ব্যাটালিয়ন-১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, কেউ যাতে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ বা পাচার করতে না পারে, সে জন্য টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, এ কার্যক্রমে স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি।

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —