শিরোনাম :
ডেঙ্গু ঠেকাতে ১৯ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতা অশিবগঞ্জ সীমান্তে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আগোদাগাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ বৃদ্ধ গ্রেফতার, পরাজশাহীতে ওয়ার্ক অর্ডার ছাড়াই সাড়ে ১১ কোটি টসীমান্তে ৫৯ বিজিবি’র বড় সাফল্য ৩ কোটির ও বেশি বাঘায় হাসুয়ার কোপে গৃহবধূ নিহত, স্বামী পলাতকচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বরাজশাহী জেলার শ্রেষ্ঠ ওসি চারঘাট মডেল থানার দুর্গাপুরে ৬৭০ বস্তা সার উদ্ধারের ঘটনায় প্রশসাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক হয়রানি বন্

রাজশাহীতে র‍্যাবের অভিযান: ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Spread the love

রবিউল ইসলাম, রাজশাহী ব্যুরোঃ রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকায় একটি সফল অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব ৫)। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রিমা হাজরা পুকুর নিউ কলোনি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো, হাজরা পুকুর এলাকার আঃ খালেকের ছেলে মোঃ মামুন শেখ (৩৬) ও পবা নতুন পাড়া এলাকার মহির উদ্দিনের ছেলে মোঃ সফিক (৩৭)।

র‍্যাব ৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল জানতে পারে যে, চন্দ্রিমা থানা এলাকার একটি বাড়িতে মাদক কেনাবেচা চলছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে রাত ৯:২০ ঘটিকায় র‍্যাব ৫ সদস্যরা আসামি মামুন শেখের বসতবাড়িতে আকস্মিক তল্লাশি চালায়।

তল্লাশিকালে আসামিদের হেফাজত থেকে ০২ কেজি গাঁজা, মাদক কেনাবেচায় ব্যবহৃত ০৩টি মোবাইল ফোন, ০৫টি সিম কার্ড এবং মাদক বিক্রির নগদ ৫০০ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে অবৈধভাবে মাদকদ্রব্য সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। তারা বিক্রির উদ্দেশ্যেই মামুন শেখের বাড়িতে গাঁজা মজুদ করেছিল বলে র‍্যাবকে জানায়।

র‍্যাব ৫ জানিয়েছে, অপরাধ দমনে এবং মাদকের বিস্তার রোধে তাদের এই কঠোর অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। বর্তমানে আটককৃত আসামিদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top