শিরোনাম :
গাছ বাঁচান, পৃথিবী বাঁচান: পুঠিয়ার বানেশ্বরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন, বেরিয়ে এচাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সচাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরচাঁপাইনবাবগঞ্জ পুলিশের বিশেষ অভিযানে ৮ আসামসর্বনিম্ন দরদাতা বঞ্চিতের অভিযোগ, পুঠিয়া স্বচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানপুঠিয়ায় তিন ফসলি জমিতে পুকুর খননের হিড়িক, সংকচাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গজনবল ও অ্যাম্বুলেন্স সংকটে গোদাগাড়ী ৩১ শয্যা

রাজশাহীতে র‍্যাবের বড় অভিযান: ১২৬০ বোতল মদসহ মাদক ব্যবসায়ী আটক​

Spread the love

​মোঃ রবিউল ইসলাম মিনাল, রাজশাহী জেলা প্রতিনিধিঃ ​রাজশাহীর বাগমারায় অভিযান চালিয়ে ১২৬০ বোতল অ্যালকোহলসহ মো. আমিনুল ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। গত শনিবার (০২ মে) দিবাগত রাত ১১টার দিকে বাগমারার ভবানীগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃত আমিনুল ইসলাম বাগমারা থানার ধানগাছি গ্রামের মো. আব্দুস সাত্তারের ছেলে।

র‍্যাব-৫, রাজশাহী সদর কোম্পানির একটি চৌকস অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ভবানীগঞ্জ বাজার এলাকায় বিপুল পরিমাণ মাদক কেনাবেচা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে রাত ১০.০০ ঘটিকায় সেখানে অভিযান পরিচালনা করে র‍্যাব। অভিযানে আমিনুল ইসলামের হেফাজত থেকে ১২৬০ বোতল অ্যালকোহল উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমিনুল স্বীকার করেছে যে সে দীর্ঘদিন ধরে অবৈধভাবে অ্যালকোহল সংগ্রহ করে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। বিক্রির উদ্দেশ্যেই এই বিপুল পরিমাণ মাদক সে নিজের দখলে রেখেছিল।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রাজশাহী জেলার বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top