শিরোনাম :
তানোরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যআওয়ামী লীগ নেতা এস এম শাহীনুজ্জামান আটক, মানব শরৎগঞ্জ উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব থেকচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে মদ-শিক্ষার্থী ও শিক্ষককে নিয়ে অপপ্রচারের প্রতিবাঘায় পিস্তল-গুলিসহ নারী গ্রেপ্তার, স্বামী পপদ্মায় নৌকাডুবি: বিএসএফের হাতে উদ্ধার ১০ বাংচারঘাটে নাগরিক অধিকার ও জলবায়ু ন্যায্যতা প্রমানুষের পাশে দাঁড়ানোই প্রশাসনের মূল দায়িতশিবগঞ্জ সীমান্তে ৭৬ বোতল এস্কাফ সিরাপ জব্দ:ম

সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে কৃতজ্ঞতা জানালেন কামাল পাশা

Spread the love

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: বাংলাদেশ ইমার্জিং স্পোর্টস কমেন্টেটরস অ্যাসোসিয়েশন (বেসকা) রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ায় গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মোঃ কামাল পাশা। সম্প্রতি ঘোষিত কমিটিতে এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়ার পর তিনি সংগঠনের কেন্দ্রীয় কমিটি, জেলা নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সকল সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।
এক প্রতিক্রিয়ায় কামাল পাশা বলেন, আমার ওপর যে আস্থা রাখা হয়েছে, তা আমার জন্য গর্বের বিষয়। আমি এই দায়িত্বকে শুধু পদ হিসেবে নয়, বরং একটি অঙ্গীকার হিসেবে দেখছি। সংগঠনের উন্নয়ন, নতুন প্রতিভা তৈরি এবং ক্রীড়া ধারাভাষ্যের মানোন্নয়নে আমি সর্বোচ্চ চেষ্টা করব।

তিনি আরও বলেন, রাজশাহীতে তরুণ ধারাভাষ্যকারদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করাই তার অন্যতম লক্ষ্য। এজন্য নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালা ও প্রতিযোগিতামূলক কার্যক্রম চালু করার পরিকল্পনার কথাও জানান তিনি।
সংগঠনের সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দ কামাল পাশার এই অঙ্গীকারকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন যে, তার নেতৃত্বে রাজশাহী জেলা শাখা আরও সক্রিয় ও গতিশীল হয়ে উঠবে।
উল্লেখ্য, সম্প্রতি গঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন পুঠিয়ার মোঃ কামাল উদ্দিন,সাংগঠনিক সম্পাদক মোহনপুরের শাহিজুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে চারঘাটের সালাউদ্দিন ডলার, ক্রীড়া সম্পাদক পদে দুর্গাপুরের জিন্নাহ সরকার ও প্রচার সম্পাদকে চারঘাট উপজেলার আশরাফুল ইসলাম যুক্ত হয়েছেন।

নতুন দায়িত্ব পেয়ে কৃতজ্ঞতা ও প্রতিশ্রুতির মাধ্যমে যাত্রা শুরু করলেন কামাল পাশা—এখন দেখার পালা, তার নেতৃত্বে কতটা এগিয়ে যায় রাজশাহীর ক্রীড়া ধারাভাষ্যের অঙ্গন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top