শিরোনাম :
বাঘায় হাসুয়ার কোপে গৃহবধূ নিহত, স্বামী পলাতকচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বরাজশাহী জেলার শ্রেষ্ঠ ওসি চারঘাট মডেল থানার দুর্গাপুরে ৬৭০ বস্তা সার উদ্ধারের ঘটনায় প্রশসাগর-রুনি হত্যার বিচার ও সাংবাদিক হয়রানি বন্সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ইয়াবা-সিরাপসহ আটবড়গাছী স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূমান্দায় চারা-ঋণ নিয়ে পল্লী সঞ্চয় ব্যাংকের সবতানোরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যআওয়ামী লীগ নেতা এস এম শাহীনুজ্জামান আটক, মানব

স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ২০ শিক্ষার্থী অসুস্থ সরবরাহকারী প্রতিষ্ঠান ‘গাক’-কে জরিমানা

Spread the love

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ ​চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় স্কুল ফিডিং কার্যক্রমের আওতায় নিম্নমানের পাউরুটি খেয়ে ২০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এই ঘটনার প্রেক্ষিতে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ‘গাক’ (GUK)-কে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে প্রতিষ্ঠানটির খাবার বিতরণ কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

​গত বুধবার (২২ এপ্রিল) দুপুরে সদর উপজেলার ১ নং শংকরবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে পাউরুটি বিতরণ করা হয়েছিল। পাউরুটি খাওয়ার কিছুক্ষণ পরই প্রায় ২০ জন শিক্ষার্থীর পেটে তীব্র ব্যথা অনুভূত হয়।
​দ্রুত বিষয়টি স্কুল কর্তৃপক্ষের নজরে আসলে তারা তাৎক্ষণিকভাবে অন্য শিক্ষার্থীদের খাবার খেতে নিষেধ করেন। অসুস্থ শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে পরবর্তীতে অভিভাবকদের মাধ্যমে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

​ঘটনাটি গণমাধ্যমে প্রচার হওয়ার পর প্রশাসনের দৃষ্টিগোচর হয়। এরই প্রেক্ষিতে বুধবার রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মারুফ আফজাল রাজন-এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সরবরাহকারী প্রতিষ্ঠান ‘গাক’-কে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানা অনাদায়ে প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
​সেই সাথে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই প্রতিষ্ঠানটি কোনো স্কুলে খাবার সরবরাহ করতে পারবে না মর্মে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর ইউএনও
মারুফ আফজাল রাজন বলেন, ​শিক্ষার্থীদের স্বাস্থ্যের বিষয়ে কোনো আপস করা হবে না। নিম্নমানের খাবার সরবরাহের প্রাথমিক সত্যতা পাওয়ায় আমরা তাৎক্ষণিক এই ব্যবস্থা গ্রহণ করেছি।

​বর্তমানে এলাকার অভিভাবকদের মধ্যে কিছুটা উদ্বেগ থাকলেও প্রশাসনের দ্রুত পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top