শিরোনাম :
দূর্গাপুরে নতুন শিল্পীদের খোঁজে শুরু হচ্ছে ‘নিয়ামতপুরে ভূমি সেবা সংক্রান্ত গণশুনানি অনুচারঘাট মডেল থানার এএসআইয়ের বিরুদ্ধে গ্রেপ্তচারঘাটে নারী সহায়তা ফোরামের সঙ্গে উপজেলা প্ররাজশাহীতে র‍্যাব-৫ এর পৃথক অভিযানে ১০টি গাঁজগভীর রাতে র‍্যাবের জালে পুঠিয়ার গাঁজা চাষিশিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবামেধাবী ও রোমাঞ্চকর জীবনসঙ্গী: সাংবাদিকের সাথবেনাপোল বন্দরের জব্দকৃত পণ্য বদলের অভিযোগ, ২.চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বর্জ্য পৃথকীকরণ কার

স্পিন কোচ রফিকের নতুন মিশন: বোলিংয়ের গণ্ডি ছাড়িয়ে অলরাউন্ড উন্নয়নে জোর

Spread the love

জাতীয় দলের স্পিন কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজের কাজের পরিধি সীমাবদ্ধ রাখতে চান না সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ রফিক। স্পিন বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং, ফিল্ডিং এমনকি হাই ক্যাচ নিয়েও সমান গুরুত্ব দিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রফিক স্পষ্ট জানিয়ে দেন, তিনি শুধু নির্দিষ্ট একটি বিভাগে আবদ্ধ থাকতে চান না। দলের সার্বিক উন্নয়নের লক্ষ্যে সব বিভাগেই নজর রাখতে চান তিনি। তার ভাষায়, ব্যাটিং কোচ চাইলে খেলোয়াড়দের ব্যাটিং নিয়েও পরামর্শ দিতে প্রস্তুত তিনি।

জাতীয় দলের সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল–এর সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বকেও ইতিবাচক দিক হিসেবে দেখছেন রফিক। খেলোয়াড়ি জীবন থেকে গড়ে ওঠা এই বোঝাপড়া কোচিংয়েও বাড়তি সুবিধা দেবে বলে মনে করেন তিনি। রফিক বলেন, একসঙ্গে খেলার অভিজ্ঞতা থাকায় কে কোন বিভাগ দেখছেন, সেটি বড় বিষয় নয়—বরং সম্মিলিতভাবে খেলোয়াড়দের উন্নয়নই মূল লক্ষ্য।

উদাহরণ টেনে তিনি বলেন, বাঁহাতি ব্যাটারদের মধ্যে কেউ টেকনিক নিয়ে তার কাছে এলে তিনি নিজ অভিজ্ঞতা থেকে দিকনির্দেশনা দেন। এতে খেলোয়াড়দের পারফরম্যান্সে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশাবাদী তিনি।

তবে নতুন এই দায়িত্বকে সহজভাবে নিচ্ছেন না রফিক। দায়িত্বের গুরুত্ব ও চ্যালেঞ্জ স্বীকার করে তিনি বলেন, তার ওপর যে আস্থা রাখা হয়েছে, সেটার প্রতিদান দিতে চান কাজের মাধ্যমে। খেলোয়াড়দের মান, তাদের চাহিদা এবং নিজের পরিকল্পনার সমন্বয়ে একটি কার্যকর কোচিং প্রক্রিয়া গড়ে তোলাই এখন তার প্রধান লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top