শিরোনাম :
গাছ বাঁচান, পৃথিবী বাঁচান: পুঠিয়ার বানেশ্বরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন, বেরিয়ে এচাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সচাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরচাঁপাইনবাবগঞ্জ পুলিশের বিশেষ অভিযানে ৮ আসামসর্বনিম্ন দরদাতা বঞ্চিতের অভিযোগ, পুঠিয়া স্বচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানপুঠিয়ায় তিন ফসলি জমিতে পুকুর খননের হিড়িক, সংকচাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গজনবল ও অ্যাম্বুলেন্স সংকটে গোদাগাড়ী ৩১ শয্যা

স্বপ্ন কেড়ে নিল চোর: দুর্গাপুরে প্রতিবন্ধী শিক্ষার্থী তুহিনের স্কুলে যাওয়ার একমাত্র ‘পাদুকা’ চুরি

Spread the love

নিজস্ব প্রতিনিধি: সে কথা বলতে পারে না, কানেও শোনে না। তার পৃথিবীটা নিস্তব্ধ। সেই নিস্তব্ধ পৃথিবীতে স্কুলে যাওয়ার একমাত্র আনন্দ আর ভরসা ছিল একটি পুরনো ‘ফনিক্স’ সাইকেল। কিন্তু পাষণ্ড চোরের দল সেই শেষ সম্বলটুকুও কেড়ে নিল। রাজশাহীর দুর্গাপুর মডেল মসজিদের সামনে থেকে বাক ও শ্রবণ প্রতিবন্ধী কিশোর তুহিন হোসেনের (১৭) সাইকেলটি চুরির ঘটনায় এখন অঝোরে কাঁদছে কিশোরটি।

গত সোমবার (২৭ এপ্রিল) দুপুরে দুর্গাপুর বাজারের উপজেলা মোড় এলাকায় ঘটে এই অমানবিক ঘটনা। উপজেলার বিয়াড় গ্রামের মো. আঃ রহিমের ছেলে তুহিন। সে দুর্গাপুর বুদ্ধি ও বাক এবং শ্রবণ প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থী। প্রতিদিনের মতো স্কুল শেষ করে একটি কাজে সাইকেলটি মডেল মসজিদের সামনে রেখেছিল সে। কিন্তু মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ফিরে এসে দেখে, তার যাতায়াতের একমাত্র বাহনটি আর নেই।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুজন কিশোর অত্যন্ত ঠান্ডা মাথায় তুহিনের সম্বলটি নিয়ে চম্পট দিচ্ছে।

তুহিনের বাবা মো. আঃ রহিম কান্নাভেজা কণ্ঠে বলেন, “আমার ছেলেটা কথা বলতে পারে না, সাইকেলটাই ছিল ওর পা। এখন ও স্কুলে যাবে কীভাবে? মানুষের কি একটুও বিবেক নেই?”

প্রতিবন্ধী স্কুলের পরিচালক আক্কাস আলী ও প্রধান শিক্ষীকা রজিনা আক্তার গভীর দুঃখ প্রকাশ করে বলেন, “তুহিন অত্যন্ত শান্ত ও মেধাবী একটি ছেলে। ওর পরিবার খুব অসচ্ছল। এই পুরনো সাইকেলটিই ছিল ওর আত্মবিশ্বাসের জায়গা। সাইকেলটি হারিয়ে ও এখন মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছে। আমরা প্রশাসনের কাছে আকুল আবেদন জানাই, যেন দ্রুত সাইকেলটি উদ্ধারের ব্যবস্থা করা হয়।”

দুর্গাপুর উপজেলা মোড়ের মতো একটি ব্যস্ততম এবং নিরাপদ হিসেবে পরিচিত এলাকায় দিনের আলোয় এমন চুরির ঘটনায় সাধারণ মানুষের মনে উদ্বেগ ছড়িয়েছে। স্থানীয়রা মনে করছেন, তুহিনের এই সাইকেলটি কেবল একটি বাহন নয়, এটি একজন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর এগিয়ে যাওয়ার স্বপ্ন।

ভুক্তভোগী তুহিনের এই অসহায়ত্ব নিরসনে এবং তার মুখে হাসি ফোটাতে দুর্গাপুর উপজেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী। একটি সাইকেল হয়তো খুব সামান্য বস্তু, কিন্তু তুহিনের কাছে এটিই ছিল তার পুরো পৃথিবী।
ইতিমধ্যেই দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। তবে তুহিনের মতো একজন অসহায় শিক্ষার্থীর ভবিষ্যতের কথা চিন্তা করে বিশেষ ব্যবস্থায় এই সাইকেলটি উদ্ধার বা তাকে বিকল্প কোনো সহায়তা প্রদানের জন্য প্রশাসনের সদয় দৃষ্টি প্রার্থনা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top